যুক্তরাষ্ট্রে তুষার ও শীতকালীন ঝড়, জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে তুষার ও শীতকালীন ঝড়, জরুরি অবস্থা ঘোষণা যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঞ্চল জুড়ে বহু বছরের মধ্যে সবচেয়ে বিস্তৃত ও ভয়ংকর শীতকালীন ঝড় আঘাত হানতে যাচ্ছে। এই ঝড় থেকে রেকর্ড পরিমাণ তুষারপাত ও মারাত্মক বরফ জমার আশঙ্কা করা হচ্ছে। আজ শুরু হওয়া এই ঝড় আগামী সোমবার পর্যন্ত স্থায়ী হতে পারে। টেক্সাস থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ মাইল এলাকায় এক ফুট বা তার বেশি তুষারপাত এবং ভয়াবহ বরফ জমতে পারে। ঝড়ের আশঙ্কায় ইতোমধ্যে অন্তত ১০টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শনিবারের জন্য নির্ধারিত ১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার মতো উত্তর-পূর্বাঞ্চলের বড় শহরগুলোতে গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে মারাত্মক বরফঝড়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। বর্তমানে দক্ষিণ রকি পর্বতমালা ও সমভূমি অঞ্চল থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত দুই ডজনেরও বেশি অঙ্গরাজ্যের প্রায় ১৬ কোটির বেশি মানুষ শীতকালীন ঝড় বা বরফঝড়ের সতর্কতার আওতায় রয়েছে।
সংসদ বিলুপ্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন

সংসদ বিলুপ্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আগাম নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন। জাপানের সংসদের স্পিকার আজ একটি চিঠি পড়ে আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় সংসদের আইনপ্রণেতারা ঐতিহ্যবাহী ‘বাঞ্জাই’ স্লোগান দিয়ে সাড়া দেন। ৪৬৫ সদস্যের নিম্নকক্ষের এই বিলুপ্তি এখন ১২ দিনের নির্বাচনী প্রচারণার পথ প্রশস্ত করেছে যা আনুষ্ঠানিকভাবে আগামী ২৭ জানুয়ারি শুরু হবে। গত বছরের অক্টোবরে নির্বাচিত হয়ে জাপানের প্রথম নারী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করা তাকাইচি কেবল মাত্র ৩ মাস দায়িত্বে আছেন। তবে তার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ বলে জরিপে দেখা গেছে।
বিপিএলের শিরোপা জয়ের লড়াইয়ে ব্যাটিংয়ে রাজশাহী

বিপিএলের শিরোপা জয়ের লড়াইয়ে ব্যাটিংয়ে রাজশাহী আজ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিপিএলের দ্বাদশ আসরের। আজ শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নেমেছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওওয়ারিয়র্স। এমন হাইভোল্টেজ ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান। এর আগে, বিকেল সাড়ে ৪টার পর হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন ও অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আকবর আলি। পরে মাঠের মাঝে নির্ধারিত জায়গায় নিয়ে রাখেন তারা।
ভারতের পর পাকিস্তানকে হারিয়ে শিরোপার কাছে বাংলার সাবিনারা

ভারতের পর পাকিস্তানকে হারিয়ে শিরোপার কাছে বাংলার সাবিনারা এক দিন আগেই ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে বড় লজ্জা উপহার দিয়েছিল পাকিস্তান। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে গতকাল তারা ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। তার একদিন পর আজ পাকিস্তানের মেয়েদের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। সুযোগ পেয়ে সেই পরাজয়ের হারটা যেন সুদে-আসলে নিয়ে নিল বাংলার বাঘিনীরা। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ বাংলাদেশের মেয়েরা ৯-১ গোলে হারিয়েছে পাকিস্তানকে। এই ম্যাচে একাই ৪ গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। বাকি গোলটি আসে নিলুফা ইয়াসমিন নীলার পা থেকে। পাঁচ ম্যাচে ৪ জয় আর ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথেও দারুণ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। যেখানে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত।
স্কুলপর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্কুলপর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশিদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই ডায়ালগ অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি এই ডায়ালগের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। সূচনা বক্তব্যে ব্র্যাকের কার্যক্রম তুলে ধরেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন। ডায়ালগ সঞ্চালনা করেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিকার—প্রতিরোধ বিষয়ক সাবির্ক দিক তুলে ধরেন ব্র্যাক, ডিজেডি রাজশাহী রিজিওনাল ম্যানেজার অপূর্ব সাহা। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন— সিসিডিবির এরিয়া ম্যানেজার ডা. নাইমা ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের এরিয়া কো-অর্ডিনেটর এ্যানি নকরেক, স্বপ্ন সারথির সদস্য পায়েল চৌধুরী। বক্তারা নারী ও কন্যাশিশুদের ওপর নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের সচেতন করা, কিশোর-কিশোরীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, এনজিওগুলোকে বিশেষ ভূমিকা রাখা, বাল্যবিয়ের কারণে তালাকপ্রাপ্ত হয়ে পরিবার থেকেই কন্যাশিশুদের নির্যাতনের শিকার, আইনের প্রয়োগসহ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিকার-প্রতিরোধে নানান পরামর্শ উঠে আসে ডায়ালগে। ব্র্যাকের এ ধরনের কর্মসূচির প্রশংসা করেন বক্তারা। ডায়ালগে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্কুলপড়ুয়া কিশোরী, সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
র্যাবের পৃথক অভিযানে ২৭৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র্যাবের পৃথক অভিযানে ২৭৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় র্যাবের দুটি পৃথক অভিযানে ২৯৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দাড়িগাছা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্দুল লতিফ এবং একই গ্রামের মৃত সেকেন্দারের ছেলে আবু সায়েদ আলী। র্যাব জানায়, গতকাল সন্ধ্যায় নিজ বসত বাড়ি থেকে সায়েদকে ১২০ বোতল এবং এর আগে বিকেলে আবু আব্দুল লতিফকে ১৭৭ বেতাল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রির গোপন খবরে অভিযান চালিয়ে ২৯৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায়, এসব ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক মামলা করা হয়েছে।
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ওয়াসিম আকরাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। মাসিক সভায়, জাতীয় সংসদ নির্বাচন, ডাকাতি, ছিনতাই, মাদক ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের ‘৯৯৯’ জাতীয় জরুরী সেবা নম্বরে দেয়া খবরে নিমগাছি সরকারপাড়া মহল্লার জেসামিয়া কওমি মাদ্রাসার আমবাগানের ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে পুলিশ। ২টি কালো এবং ৩টি লাল স্কচটেপে মোড়ানো অবিস্ফোরিত ককটেলগুলো একটি বাজার করা ব্যাগের ভেতর কাঠের গুড়ার মধ্যে রাখা ছিল বলে জানায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ককটেলগুলো উদ্ধারের পর পুলিশ এলাকাটিতে তল্লাশী চালায়। কে বা কারা কি উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখেছিল সেটি নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান পরিদর্শক।
মেয়ের ছবি তুলতেই রেগে গেলেন বিপাশা

মেয়ের ছবি তুলতেই রেগে গেলেন বিপাশা ছবি শিকারিদের দৌরাত্ব্যে বিপর্যস্ত বলিউডের নায়ক-নায়িকারা। পরিবার-প্রিয়জনের সঙ্গে হোক বা সন্তানের সঙ্গে, তাদের দেখা গেলেই ক্যামেরা রীতিমতো তাক করে ‘এক্সক্লুসিভ’ ছবি বা ভিডিও পাওয়ার জন্য। আর তাতেই বিরক্তির মাত্রা এমন চরমে পৌঁছায় যে মাঝেমাঝেই তা নিয়ে গর্জে ওঠেন তারকারা। এবার সেই তালিকায় উঠে এলে বাঙালি কন্যা ও বলিউড নায়িকা বিপাশা বসুর। সম্প্রতি মুম্বাইয়ে বান্দ্রায় মেয়ে দেবীকে নিয়ে পরিবারের সঙ্গে বেরিয়েছিলেন বিপাশা। কোলে ছিল তার সন্তান। গাড়ি থেকে নামামাত্রই বিপাশার কোলে তার মেয়েকে দেখামাত্রই ক্যামেরার ফ্ল্যাশ ঝলক দিয়ে ওঠে। তা বুঝতে পেরেই রীতিমতো মেজাজ হারান বিপাশা। ওই সময় রীতিমতো প্রতিবাদ করেন বিপাশা। মেয়ের মুখ হাত দিয়ে ঢেকে ক্যামেরা থেকে আড়াল করে মুখে বিরক্তি নিয়ে বিপাশা ওই ফটোগ্রাফারকে বলেন, ‘কে আপনি?’ প্রশ্ন ছুড়েই তাড়াতাড়ি লিফটের দিকে পা বাড়ান তিনি। তার পিছনেই দেখা যায় তার স্বামী করণ সিং গ্রোভারকেও। ক্যামেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনিও। বলে রাখা ভালো, এর আগে বিপাশাকে ক্যামেরাবন্দি করে তার আমূল পাল্টে যাওয়া চেহারা নিয়ে নানা ট্রোল ও মিম হয়েছে সামাজিকমাধ্যমে। সেক্ষেত্রেও একটা বড় ভূমিকা ছিল পাপারাজ্জিদের। ক্যামেরাবন্দি করা বিপাশার বিভিন্ন ভিডিও সেইসময় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে পাপারাজ্জিদের থেকে সন্তানকে আড়াল করার এমন ঘটনা ঘটেছে দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও। মেয়ে দুয়াকে নিয়ে বিমানবন্দরে যাওয়ার সময় বিনা অনুমতিতে মেয়ে দুয়ার ছবি ক্যামেরাবন্দি করলে রীতিমতো বিরক্ত হয়েছিলেন দীপিকা।
নির্বাচনি প্রচারণায় মাইক ব্যবহারে সময় বেঁধে দিল ইসি

নির্বাচনি প্রচারণায় মাইক ব্যবহারে সময় বেঁধে দিল ইসি প্রথমবারের মতো পোস্টার ছাড়াই এবারের নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১২টার পর থেকে শুরু হওয়া ভোটের এ প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালাতে পারবেন প্রার্থীরা। পাশাপাশি মাইক ব্যবহারেও নির্দিষ্ট সময় বেধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানায়, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি প্রচারণার মাইক ব্যবহারের নিময় মানতে হবে। কোনো নির্বাচনি এলাকায় মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্রের ব্যবহার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমাবদ্ধ রাখবে। মাইক ও লাউড স্পিকার ব্যবহার কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি কোনো নির্বাচনি এলাকায় একক কোনো জনসভায় একই সঙ্গে তিনটির অধিক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে সাধারণ প্রচারণার জন্য ব্যবহৃত মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। নির্বাচনি প্রচারকার্যে ব্যবহৃত মাইক বা শব্দ বর্ধনকারী যন্ত্রের শব্দের মানমাত্রা ৬০ ডেসিবেলের অধিক হতে পারবে না।