বনলতা এক্সপ্রেস: শুরুতে ধীরগতির ট্রেন, শেষে আবেগের ঝড়

বনলতা এক্সপ্রেস: শুরুতে ধীরগতির ট্রেন, শেষে আবেগের ঝড় একটা চলচ্চিত্র শেষ হওয়ার পর যখন দর্শকরা দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে হাততালি দেয়, তখন সেই সিনেমা ভালো না খারাপ এই প্রশ্নটা অনেকটাই ছোট হয়ে যায়। বড় হয়ে ওঠে দর্শকের অনুভূতি, ভালো লাগার স্বার্থকতা। বনলতা এক্সপ্রেস দেখার পর ঠিক এমনই একটা অনুভূতি কাজ করে। গত কয়েক বছরে ঈদের সিনেমা মানেই যেন অ্যাকশন, ক্রাইম, থ্রিলার। মারামারি আর উত্তেজনার ভিড়ে পরিবার নিয়ে বসে দেখার মতো গল্প কিছুটা কম ছিল। সেই জায়গা থেকে গত ঈদে উৎসব দিয়ে আলাদা নজর কাড়েন পরিচালক তানিম নূর। এবার তিনি ফিরেছেন বনলতা এক্সপ্রেস নিয়ে, যেখানে ফ্যামিলি অডিয়েন্সকে আবারও নিয়ে আসা হয়েছে সিনেমা হলে। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র দেখতে বসে অনেক দিন পর মনে হয়েছে, যেন তাঁর চেনা জগতে আবার ফিরে যাওয়া। এক ধরনের নস্টালজিয়া পুরো সময়জুড়ে কাজ করে। তানিম নূর নিজের নির্মাণশৈলী ধরে রেখেই গল্পটা তুলে ধরেছেন। গল্পের দিক থেকে এটি একেবারেই হুমায়ুনীয়। চঞ্চলতা, আবেগ আর একাধিক চরিত্রের ভেতরে আলাদা আলাদা গল্প। পুরো বিষয়টাই যেন এক যাত্রাপথ, যেখানে একসঙ্গে অনেকগুলো জীবনের টুকরো জুড়ে যায়। চিত্রনাট্যের শুরুটা কিছুটা ধীর। চরিত্রগুলোর সঙ্গে পরিচিত হতে সময় নেয়। কিছু সংলাপ একটু দীর্ঘ মনে হয়, কিছু জায়গায় কাটছাঁট করা যেত। তবে ইন্টারভালের পর গতি বদলে যায়। একে একে চরিত্রগুলোর গল্প খুলতে থাকে, আর দর্শক ধীরে ধীরে ভেতরে ঢুকে যায়। শেষটা এসে বরং মনে হয়, আরও কিছুক্ষণ চলতে পারত। অভিনয়ের জায়গায় সিনেমাটি শক্ত অবস্থানে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম একসঙ্গে একটি সমৃদ্ধ কাস্ট তৈরি করেছেন। মোশাররফ করিম এই সিনেমার কেন্দ্রবিন্দু, বরং বলা যায় এই গল্পের মূল চালিকাশক্তি। সাবলীল অভিনয়, নিখুঁত ডায়লগ ডেলিভারি, আবেগের জায়গাগুলোতে দখল, আবার প্রয়োজনমতো হালকা হাস্যরস, ইন্টেন্স মুহূর্ত কিংবা রাগ। সবকিছু তিনি এমনভাবে ক্যারি করেছেন, যা আলাদা করে চোখে পড়ে। শুধু নিজের চরিত্রটাকে জীবন্ত করাই না, অনেক জায়গায় অন্য অভিনেতাদেরও টেনে নিয়ে গেছেন। পুরো সিনেমা জুড়ে তাঁর উপস্থিতি একটা শক্ত ভিত তৈরি করে। অভিনয়ের কথা বলতে গেলে শরিফুল রাজকে নিয়ে একটা আফসোস থেকেই যায়। তিনি ভালো করেন, কিন্তু বারবারই দেখা যায় তাঁর পাশেই কেউ না কেউ আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠেন। এখানে সেই জায়গাটা দখল করে নিয়েছেন মোশাররফ করিম। রাজ নিজের জায়গায় ঠিকই ছিলেন, কিন্তু আলোটা পুরোপুরি নিজের দিকে টানতে পারেননি। চঞ্চল চৌধুরী যতটুকু সময় পেয়েছেন, নিজের মতোই স্বাভাবিক ছিলেন। তবে একটি জায়গায় মনে হয়েছে, কিছুটা জোর করে নৈতিকতার বার্তা দেওয়ার চেষ্টা এসেছে, যা পরিচালনার সিদ্ধান্ত বলেই মনে হয়। জাকিয়া বারী মম আবেগের জায়গাগুলো সুন্দরভাবে ধরে রেখেছেন। শ্যামল মাওলা, সাবিলা নূর এবং ছোট্ট মেয়েটির অভিনয়ও ভালো লেগেছে। শ্যামল মাওলার ছোট কন্যার চরিত্রে তৃধা পাল মান আলাদা করে নজর কাড়ে। শামীমা নাজনীন চরিত্রে আবেগের সঙ্গে হালকা কমিক রিলিফ এনে দিয়েছেন, যা গল্পের ভারসাম্য ধরে রাখতে সাহায্য করেছে। আজমেরী হক বাঁধন কম স্ক্রিনটাইম পেয়েছেন। কোথাও কোথাও অভিনয়ে কিছুটা চাপানো অনুভূতি এসেছে। মাশা ইসলামের অভিনয় কিছুটা ওভার মনে হয়েছে। এছাড়া বাকি সবাই নিজ নিজ জায়গায় সাবলীল ছিলেন। পুরো গল্পের লোকেশন মূলত একটি ট্রেন, দুই থেকে তিনটি বগির মধ্যেই সীমাবদ্ধ। তবুও একঘেয়েমি আসে না, যা পরিচালনার একটি বড় সাফল্য। মিউজিক এই সিনেমার আলাদা একটি শক্তি হিসেবে কাজ করেছে। অর্থহীন থেকে শুরু করে আইয়ুব বাচ্চুর গান। যারা বাংলাদেশের ব্যান্ড মিউজিক ভালোবাসেন, তাদের জন্য এখানে আলাদা এক আবেগ কাজ করবে। বিশেষ করে প্রয়াত আইয়ুব বাচ্চুর গান অনেকের মধ্যেই নস্টালজিয়ার সঙ্গে আবেগ মিশিয়ে দেবে। এর সঙ্গে অর্ণবের গান যোগ হয়ে একটি ভিন্ন মাত্রা তৈরি করেছে। এছাড়াও ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো গল্পের সঙ্গে সাবলীলভাবে মিশে গেছে। শুরুটা স্লো হলেও ইন্টারভালের পর পুরো সিনেমা এক ধরনের ইমোশনাল জার্নিতে পরিণত হয়। শেষটা রেখে যায় একটা শান্ত, ফিলগুড অনুভূতি। পরিবার নিয়ে বসে দেখার মতো গল্প খুঁজছেন যারা, তাদের জন্য বনলতা এক্সপ্রেস হতে পারে স্বস্তির একটি যাত্রা।

জন্মদিনে শাকিব খানের ‘রকস্টার’ লুক প্রকাশ

জন্মদিনে শাকিব খানের ‘রকস্টার’ লুক প্রকাশ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক। আজ বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয় পোস্টাৃরটি। নতুন লুকে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে শাকিব খানকে। কালো সানগ্লাস, ক্যাজুয়াল পোশাক ও স্নিকার্স পরিহিত অবস্থায় রাস্তায় বসে থাকা এই চরিত্রে তার শরীরজুড়ে ট্যাটুর উপস্থিতি নজর কেড়েছে সবার। পোস্টারের পেছনে বড় করে লেখা ‘রকস্টার’ নামটিও ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টারটির মন্তব্যঘরে ভক্তরা শাকিব খানের নতুন লুকের প্রশংসা করার পাশাপাশি জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। জানা গেছে, নির্মাতা আজমান রুশোর পরিচালনায় সিনেমাটির শুটিং ইতোমধ্যে মালয়েশিয়ায় শুরু হয়েছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ছবিতে শাকিব খানকে এক আধুনিক ও ট্রেন্ডি রক সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে, যিনি নিজেই গান লেখেন ও সুর করেন। আজমান রুশোর গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ছবিটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন।

মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’

মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নেতৃত্বে প্রথমবার এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। এবার তার প্রতি অনন্য সম্মান প্রদর্শন করতে যাচ্ছে ইন্টার মায়ামি। ক্লাবের নতুন স্টেডিয়াম-এর একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে এই তারকার নামে। এখন থেকে স্টেডিয়ামটির একটি গ্যালারি ‘লিও মেসি স্ট্যান্ড’ হিসেবে পরিচিতি পাবে। সাধারণত কোনো কিংবদন্তিকে সম্মান জানানো হয় তার অবসরের পর, কিন্তু মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙেছে ক্লাবটি। জীবিত ও সক্রিয় অবস্থাতেই নিজের নামে নিজের নামে এমন স্ট্যান্ড বিশ্ব ফুটবলে এক বিরল ঘটনা। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, এটি শুধুই একটি নামকরণ নয়, বরং বর্তমানের অসাধারণ এক যাত্রার স্বীকৃতি। মেসি মাঠে নামলে যে আবেগ সৃষ্টি হয়, সেই অনুভূতিকেই স্থায়ী রূপ দিতেই এই উদ্যোগ। বিবৃতিতে আরও লেখা হয়েছে, কাউকে স্বীকৃতি দেওয়ার অর্থ সব সময় কোনো অধ্যায়ের সমাপ্তি টানা নয়। স্টেডিয়ামের নিচের অংশের ১১৭ থেকে ১২১ এবং ওপরের অংশের ২১৭ থেকে ২২৩ নম্বর সেকশন নিয়ে গঠিত হবে এই ‘লিও মেসি স্ট্যান্ড’। এখান থেকে খেলা দেখার অভিজ্ঞতা ভক্তদের জন্য হবে আরও ব্যতিক্রমী ও স্মরণীয়। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দলটিকে বদলে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। প্রথম মৌসুমেই জেতান লিগস কাপ, এরপর ধারাবাহিক সাফল্যে দল পায় সাপোর্টার্স শিল্ড এবং অবশেষে জিতে নেয় এমএলএস কাপ। এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ডও গড়ে ক্লাবটি। ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল মেসি। টানা দুই মৌসুমে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জিতে গড়েছেন নতুন ইতিহাস। গোল ও সহায়তায়ও তিনি ক্লাবের সেরা, যা তার প্রভাবের স্পষ্ট প্রমাণ। আগামী ৪ এপ্রিল নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচেই উন্মোচিত হবে এই ‘লিও মেসি স্ট্যান্ড’। প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে অস্টিন। সেই ম্যাচে স্ট্যান্ডে বসা সমর্থকদের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন, যা আরও বাড়িয়ে দেবে এই ঐতিহাসিক মুহূর্তের আবেগ।

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নেদারল্যান্ডস কোচ

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নেদারল্যান্ডস কোচ নরওয়ের বিপক্ষে গ্তকাল অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ২-১ গোলে জয়ী হয়েছে নেদারল্যান্ডস। দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ রোনাল্ড কুমান। তার মতে, যোগ্য দল হিসেবে তারা জয়ের স্বাদ পেয়েছে। তবে অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক ভার্জিল ফন ডাইক আরও উন্নতির সুযোগ দেখছেন। ম্যাচে নরওয়ে প্রথম গোল করেন আন্দ্রেয়াস শেইলদ্রুপ। সমতায় ফেরান ফন ডাইক এবং ব্যবধান গড়ে দেন টিজানি রেইন্ডার্স। ঘরের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় ডাচরা। ৪৮ শতাংশ পজেশন থাকা দলটি ১৫টি শট নেয়ার মধ্যে ৭টি লক্ষ্যভেদে সফল হয়। নরওয়ের পক্ষে ৫টি শট লক্ষ্যভেদে গেছে ৩টি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমান বলেন, ‘খুবই শক্তিশালী দলের বিপক্ষে দারুণ একটি ম্যাচ খেলেছি আমরা। নরওয়েকে হারাতে আমাদের যোগ্য দল হিসেবে খেলতে হয়েছে। পুরো ম্যাচের দিকে তাকালে, জয়ের যোগ্য আমরা।’ ফন ডাইক বলেন, ‘এখনও অনেক কাজ করতে হবে। কিছু সময় খেলাটা ভালো হয়েছে, কিছু সময় খারাপও। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। যোগ্য দল হিসেবে জিতেছি, কিন্তু উন্নতির জায়গা এখনও আছে।’ নেদারল্যান্ডস বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী মঙ্গলবার তারা মুখোমুখি হবে একুয়েডরের, এরপর আলজেরিয়ার বিপক্ষে খেলার পরিকল্পনা রয়েছে। জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপে থাকবে, যেখানে তাদের প্রতিপক্ষ জাপান, তিউনিসিয়া ও পোল্যান্ড অথবা সুইডেন।

ফিফার র‍্যাংকিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত ?

ফিফার র‍্যাংকিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত ? বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার ভিয়েতনামের কাছে বড় হারে র‍্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে ১৮০ থেকে লাল-সবুজের প্রতিনিধিদের বর্তমান অবস্থান এখন ১৮১তম। অবনমন হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও। ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের পর দুই ধাপ নিচে নেমে সাত নম্বরে চলে গেছে কার্লো আনচেলত্তির দল। ব্রাজিলের এই পতনের সুযোগ নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আর ছয়ে উঠেছে নেদারল্যান্ডস। অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে ১৮৭৩.৯৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসে ফ্রান্স। র‍্যাংকিংয়ের গত হালনাগাদে ম্যাচ না খেলায় আর্জেন্টিনা তিনে নেমে গিয়েছিল। তবে শনিবার ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর আর্জেন্টিনার পয়েন্টেও যোগ হয়েছে নতুন মাত্রা। এই জয়ের ফলে আলবিসেলেস্তেদের বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে ঠিক ১৮৭৩.৯৬-যা ফ্রান্সের সমান। ফলে দুই নম্বর স্থানটি নিয়ে এখন দুই দলের মধ্যে চলছে সমানে সমান লড়াই। ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটি নিজের দখলেই রেখেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন না হলেও ৭ থেকে ১০ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে অবস্থান করছে মরক্কো, বেলজিয়াম ও জার্মানি। উল্লেখ্য, ফিফা এখন প্রথাগত পদ্ধতির বদলে লাইভ আপডেট চালু করেছে। ফলে প্রত্যেক ম্যাচ শেষেই র‍্যাংকিং স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়।

আইপিএল শুরুর আগেই ছিটকে গেলেন ধোনি

আইপিএল শুরুর আগেই ছিটকে গেলেন ধোনি আইপিএলের নতুন আসর শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল চেন্নাই সুপার কিংস। দলের অভিজ্ঞ কিপার-ব্যাটার মাহেন্দ্র সিং ধোনি চোটের কারণে শুরুতেই মাঠে নামতে পারছেন না। আজ সকালে সামাজিক মাধ্যমে চেন্নাই সুপার কিংস জানায়, পায়ের পেশিতে চোট পাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। আজ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। চেন্নাই তাদের প্রথম ম্যাচ খেলবে সোমবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এরপর প্রথম দুই সপ্তাহে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। গত আসরে চেন্নাইয়ের হয়ে সবকটি ম্যাচেই খেলেছিলেন ধোনি। তবে বেশির ভাগ সময়ই ব্যাট হাতে নামতেন নিচের দিকে। ধোনির অনুপস্থিতিতে দলের উইকেটরক্ষকের দায়িত্বে দেখা যেতে পারে সদ্য দলে যোগ দেওয়া সাঞ্জু স্যামসনকে। এছাড়া বিকল্প হিসেবে রয়েছেন আক্রমণাত্মক ব্যাটার উর্ভিল প্যাটেল। দলে আছেন তরুণ কিপার-ব্যাটার কার্তিক শর্মাও, তিনি এবারের নিলামে বড় অঙ্কে দলে ভিড়েছেন এবং ঘরোয়া ক্রিকেটে তার মারকুটে ব্যাটিংয়ের জন্য ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। এর আগে আরও একটি ধাক্কা খেয়েছে চেন্নাই। অস্ট্রেলিয়ার পেসার ন্যাথান এলিস চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে।

আইপিএল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু-হায়দরাবাদ

আইপিএল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু-হায়দরাবাদ আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর নতুন আসর। উদ্বোধনী ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শিরোপা ধরে রাখার দায়িত্বে রয়েছেন বিরাট কোহলি, রজত পতিদারদের মতো তারকা ক্রিকেটাররা। তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদে ঈশান কিষান, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা ও হেনরিখ ক্লাসেনরা রয়েছে। প্রতি মৌসুমেই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, তবে এবার সেই আয়োজন বাতিল করা হয়েছে। ২০২৫ সালে আইপিএল ট্রফি জয়ের প্যারেডে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দুর্ঘটনায় ১১ সমর্থক মারা গিয়েছিলেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি এবং ম্যাচ শুরুর আগে নীরবতা পালন করা হবে। উভয় দলই চোটের সমস্যায় ভুগছে। খেলতে পারবেন না প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডের মতো তারকা পেসাররা। তবে ব্যাটিংয়ে তাদের শক্তি কম নয়। ব্যাঙ্গালুর ভরসা রাখছে বিরাট কোহলি, ফিল সল্ট, জ্যাকব বেথেল ও বেঙ্কটেশ আইয়ারদের উপর। আর হায়দরাবাদের মূল অস্ত্র ঈশান কিষান, ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। উদ্বোধনী ম্যাচটি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে খেলা শুরু হবে।

কিউবায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া দুই নৌকা নিখোঁজ

কিউবায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া দুই নৌকা নিখোঁজ মানবিক সহায়তা সামগ্রী নিয়ে কিউবার উদ্দেশ্যে যাত্রা করা দুটি পাল-তোলা নৌকা মেক্সিকো ছাড়ার পর সাগরে নিখোঁজ হয়েছে। নৌকা দুটি খুঁজে বের করতে ক্যারিবিয়ান সাগরে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, নিখোঁজ নৌকাগুলোর নাম ‘ফ্রেন্ডশিপ’ এবং ‘টিগার মথ’। নৌকা দুটিতে অন্তত ৯ জন ক্রু ছিলেন। নৌকাগুলো ২০ মার্চ মেক্সিকোর ইসলা মুহেরেস থেকে কিউবার রাজধানী হাভানা পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হয়েছিল। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, তারা আশপাশের দেশগুলোর সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্র এবং কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নৌকা দুটি উদ্ধারে কাজ করছে। ক্রুদের মধ্যে পোল্যান্ড, ফ্রান্স, কিউবা ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন। ত্রাণবাহী নৌকাগুলোর এক মুখপাত্র জানিয়েছে, ‘ক্যাপ্টেন এবং ক্রুরা অত্যন্ত অভিজ্ঞ নাবিক। নৌকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সংকেত পাঠানোর আধুনিক সরঞ্জাম রয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছি এবং বিশ্বাস করি, নাবিকরা নিরাপদে হাভানায় পৌঁছাতে সক্ষম হবেন।’ নৌকাগুলোতে কিউবার জনগণের জন্য খাদ্য, ওষুধ, সোলার প্যানেল, শিশুখাদ্য ও বাইসাইকেলসহ বিভিন্ন মানবিক সহায়তা ছিল। যাত্রার সময় ‘ফ্রেন্ডশিপ’-এর ক্যাপ্টেন আদনান স্টুমো বিবিসিকে বলেছিলেন, ‘আমরা বিপুল পরিমাণ ত্রাণ এবং সংহতি প্রকাশ করা একদল কর্মী নিয়ে সরাসরি কিউবার উদ্দেশ্যে যাত্রা করছি। কিউবার জনগণের মর্যাদাপূর্ণ জীবনযাপনকে ধ্বংস করার অবরোধের পাশে আমরা দাঁড়াব না।’ কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ নৌকাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই সহযাত্রী ভাইদের উদ্ধারে আমাদের দেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।’

যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩ যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। দেশ্টির স্থানীয় সময় গতকাল বিকেলে কালালাউ সমুদ্র উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। প্রাথমিক তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটিতে একজন পাইলটসহ মোট পাঁচজন ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং কাউয়াই ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে উইলকক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। দেশটির কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে হেলিকপ্টারটি কালালাউ বিচ থেকে প্রায় ১০০ গজ দূরে একটি বালুচরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল একটি হিউজেস ওএইচ-৬ কায়ুজ মডেলের। হেলিকপ্টারটি পরিচালনা করছিল এয়ারবোন এভিয়েশন নামের একটি ট্যুর কোম্পানি। কোস্ট গার্ডের কর্মকর্তা অ্যান্ড্রিউ উইলিয়ামস বলেন, এই ঘটনায় তিনজনের মৃত্যুতে তারা গভীরভাবে দুঃখিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এদিকে, এ দুর্ঘটনার ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে মার্কিন প্রেসিডেন্টের ঠাট্টা

হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে মার্কিন প্রেসিডেন্টের ঠাট্টা প্রায় চার সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এ অচলাবস্থা দ্রুতই কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে ঠাট্টা করেছেন তিনি। গতকাল যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সৌদি আরব সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক তেল পরিবহনের স্বার্থে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। এসময় তিনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললে উল্লেখ করেন। বক্তৃতার সময় ট্রাম্প বলেন, তাদের ‘স্ট্রেইট অব ট্রাম্প’- মানে হরমুজ- খুলে দিতে হবে। দুঃখিত, এটা বড় ভুল হয়ে গেছে। পরে নিজেই মন্তব্যটি ঘিরে সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে বলেন, গণমাধ্যম বিষয়টি নিয়ে সরব হতে পারে, তবে তার ক্ষেত্রে এমন ভুল সচরাচর ঘটে না।