গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ২২ লক্ষাধিক টাকার ভারতীয় পাতার বিড়ি ও কারেন্ট জাল জব্দ

গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ২২ লক্ষাধিক টাকার ভারতীয় পাতার বিড়ি ও কারেন্ট জাল জব্দ গোমস্তাপুর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ ২০ হাজার ৫০০ টাকা মূল্যের ৩ লক্ষ ৫৯ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং ১৫৭ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ হয়েছে। তবে এ অভিযানে কেউ গ্রেপ্তার হয় নি। বিজিবি জানায়, আজ ভোর পৌনে ৩টার দিকে রহনপুর ও রামদাসপুর বিওপির একটি যৌথ টহল গল রামদাস বিল নাম এলাকায় অভিযান চালায়। অভিযানে চোরচালানকৃত ওইসব মালামাল জব্দ হয়। দুপুরে নওগাঁ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল আরফিুল ইসলাম মাসুদ বলেন, জব্দ মালামাল রহনপুর শুল্ক কার্যালয়ে জমা করা হবে।
‘রাক্ষস আবার হতে হবে’

‘রাক্ষস আবার হতে হবে’ ঈদুল ফিতরের আমেজ আর প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় সব মিলিয়ে দেশের সিনেমা অঙ্গনে এখন উৎসবের হাওয়া। এই খুশির জোয়ারে শামিল হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদও। ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার বহুল প্রতিক্ষীত সিনেমা ‘রাক্ষস’। সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ এবং প্রথম দিনের অভাবনীয় প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেতা। এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘আমরা এই দিনটার জন্য ওয়েট করি কারণ সিনেমা অডিয়েন্সের জন্য বানানো। অডিয়েন্সের ভালো লাগা, অডিয়েন্সের যত ধরনের রিঅ্যাকশন এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। সো ইটস আ ফ্যান্টাস্টিক ডে ফর আস যে আমরা যে রাক্ষসটা যেটা ভেবে বানাচ্ছিলাম, অডিয়েন্স আসলে সেটার সাথে রিলেট করতে পারছেন।’ সিনেমাটি নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে সিয়াম বলেন, ‘আমি বারবার বলছিলাম যে এটি শুধু আরেকটি বাণিজ্যিক চলচ্চিত্র নয়, এটি হতে চলেছে একটি নতুন মানদণ্ড, বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য একটি নতুন সূচনা। সো আলহামদুলিল্লাহ ইটস হ্যাপেনিং। এতদিন তো আমরা জিনিসটা জানতাম, আমাদের মাঝখানে ছিল। বাট আজকে থেকে রাক্ষস আপনাদের হয়ে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং রাক্ষস অন দ্য ফার্স্ট ডে।’ তার কথায়, ‘কারণ যারা প্রথম দিন এসেছেন, তারা কিন্তু কোন ধরনের রিভিউ ছাড়া, রিঅ্যাকশন ছাড়া এসেছেন। তার মানে ইউ হ্যাড দ্যাট কনফিডেন্স ইন রাক্ষস। সো ইনশাআল্লাহ আপনাদের এই কনফিডেন্স থাকলে আমার মনে হয় যে আমাদের এই টিম আপনাদেরকে সামনে ইনশাআল্লাহ আরো বেটার কিছু দেওয়ার চেষ্টা করবে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ফার্স্ট ডে রিঅ্যাকশন।’ শুটিং সেটের পরিবেশ এবং টিমের সাথে সম্পর্কের গভীরতা নিয়ে সিয়ামের ভাষ্য, ‘আমার টিমের মানুষজন, দ্য হোল এনভায়রনমেন্ট দ্যাট ওয়াজ সো সাপোর্টিভ। উই অলওয়েজ হ্যাড আ ভেরি হেলদি এনভায়রনমেন্ট। এখানে আসলে আমার রাক্ষস হয়ে থাকার কোন মানে হয় না। তবে ইনশাআল্লাহ রাক্ষস আবার হতে হবে যখন মেহেদী হাসান হৃদয়ের গল্প সেই রাক্ষসকে ডিমান্ড করবে, রিয়েল এনার্জি আবার যখন রাক্ষসকে ডিমান্ড করবে ইনশাআল্লাহ তখন আমরা আবার রাক্ষস হব।’ ‘ততক্ষণ পর্যন্ত আই অ্যাম দ্যাট ওল্ড সিয়াম। তো আমাদের কাজ করতে করতে আমরা এতটা বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছি ইনফ্যাক্ট এই যে ফিল্ম রিলিজ করতে গিয়েও হচ্ছি। তাতে আমার কাছে মনে হয় যে আমাদের সম্পর্কগুলো আসলে প্রডিউসার-অ্যাক্টরের বাইরে চলে গেছে। নাউ উই আর আ বিগ ফ্যামিলি অ্যান্ড দিস ফ্যামিলি ইজ কমিটেড টু গিভ ইউ দ্য ভেরি বেস্ট ইন বাংলাদেশি কমার্শিয়াল ফিল্ম মার্কেট ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘যে পাইরেটেড কোনো কপি দেখবেন আসলে তিনি কখনোই চান না যে বাংলাদেশের ফিল্ম অথবা কোনো ফিল্ম ভালো করুক। তো এটা সবসময় তো আমরা বলি, এখন যাকে সারা জীবন বলবো এটা বলে মাঝে মাঝে লাভও হয় না, আপনারাও জানেন। স্কুল লাইফ থেকে যদি কেউ শিখাতে না পারে, আজকের আমাদের এই স্টেটমেন্ট তাকে কিছু শেখাবে না। তো এটা তাদের থেকে বেশি রেসপন্সিবল আসলে আমাদের অডিয়েন্স যারা দেখেন, যারা সিনেমাকে ধারণ করেন, যারা চান যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো কিছু হোক।’ সবশেষে নিজের পরিবার ও দর্শকদের দোয়ার কথা স্মরণ করে সিয়াম বলেন, ‘টেনশনে থাকি, তো এবার আব্বা-আম্মার দোয়া, আব্বা-আম্মার ভালোবাসাটাও একটু বেশি থাকে। লাস্ট ইয়ারের ‘জংলি’র জন্য ছিল, ‘তাণ্ডব’-এর কথা তাদেরকে জানাইনি বিকজ ইট ওয়াজ আ সারপ্রাইজ। আর এইবার তারা ‘রাক্ষস’ নিয়ে তো দেখছেন যে আমরা কী চেষ্টা করেছি। সো বাবা-মার সাথে, আমার সন্তানের সাথে, আমার ওয়াইফের সাথে এই ছোট্ট পরিবার নিয়ে আমাদের শুরু হয়েছে। আর এখন আলহামদুলিল্লাহ এখন বড় পরিবারের কাছে এসেছি, দর্শকদেরকে দেখব আমরা।’
‘আমি দমদার অ্যাকশন ফিল্ম করবো’

‘আমি দমদার অ্যাকশন ফিল্ম করবো’ ঈদুল ফিতর মানেই বড় পর্দায় নতুন চমক, আর বর্তমান সময়ে সেই চমকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় রাজকীয় অভিষেকের পর এবারের ঈদে নিশো হাজির হয়েছেন ‘দম’ নিয়ে। রেদওয়ান রনি পরিচালিত ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশেষ করে, প্রথমবারের মতো বড় পর্দায় আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর একসঙ্গে স্ক্রিন শেয়ার করা এই সিনেমাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। কাজাখস্তানের হাড়কাঁপানো শীত থেকে পাবনার মেঠোপথ ‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রের মধ্য দিয়ে একজন সাধারণ মানুষের অসাধারণ টিকে থাকার লড়াই বা সারভাইভাল ড্রামা ফুটিয়ে তুলেছেন নিশো। তবে কেবল অভিনয় নয়, দেশের সিনেমার অ্যাকশন ঘরানা নিয়েও নিজের স্পষ্ট দর্শনের কথা জানিয়েছেন এই অভিনেতা। প্রচলিত ধারার মারপিট বা অ্যাকশন নিয়ে নিজের অনীহার কথা লুকিয়ে রাখেননি নিশো। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলা অ্যাকশন কি কম ফাটাফাটি হইতে পারে নাকি? কিন্তু এই যে কিছু কনভেনশনাল ওয়েতে করা অ্যাকশন আমার কাছে খুব বোরিং লাগে। ভালো লাগে না। আর এগুলো আমি বললেও অনেক সময় হয় কি আমি একটা কথা বললাম সেটা আরেকজনের উপর নিয়ে ফেলে নেয়। উনি কি বললেন উনাকে নিয়ে আমি কাউকে নিয়ে বলি না। যার যার পারপাস শেষে ডান করবে। একেকজনের সমসাময়িক সময় আমাকে অনেকের সাথে মিলানো হয়। অনেকের সাথে প্রতিযোগী হিসেবে দেখানো হয়। আমি কারো প্রতিযোগী না।’ তার কথায়, ‘অবশ্যই যোগ্য মানুষের সাথে আমার কম্পারিজন করলে আইশুড এনজয় দশট শুডবি। আমি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি খুবই নিউ কামার আমার সবে মাত্র তিন নাম্বার ছবি রিলিজ হলো হ্যা এখনো অনেকদিন বাকি তবে হ্যাঁ নাটকের সুবাদে আমি অভিনয়ের সাথে সম্পৃক্ত আছি অনেকদিন ধরে এজন্য অনেক কিছু শিখতে পারছি। তো আমার কাছে মনে হয় যে আমার ফিল্ম নিয়ে আমার একটা ইমপ্রেশন আছে একটা ভিশন আছে আমি ওরকম দেখতে চাই। তো এমন কোন কিছু করতে চাই না যেটা আমার না এক আবার এমন কোন কিছু করতে চাই না যেটা লাস্ট করবে না।’ নতুন প্রজন্মের জন্য উদাহরণ তৈরি করতে চান নিশো। তিনি জানান, ভবিষ্যতে এমন অ্যাকশন ফিল্ম করতে চান যা দেখে মনে হবে এটি খাঁটি বাংলাদেশি সিনেমা। তিনি বলেন, ‘সো ওইটার মধ্যেও কষ্টটা আপনাদের রিফ্লেক্ট করবে। আমি কথা দিচ্ছি আমি একশন করলেও সেটার মধ্যে আপনারা দেখবেন ওইটার মধ্যে অন্য এফর্ট আছে। সেটা শারীরিক কষ্ট হোক, শারীরিক শ্রম হোক। এরকম আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখে মনে হবে এটা বাংলাদেশি সিনেমা। অ্যাকশন ওরিয়েন্টেড যে সিনেমা এটা আমাদের বাংলাদেশের সিনেমা মনে হতে হবে। বাংলাদেশি হ্যা বাংলাঅকশন কি কম ফাটাফাটি হইতে পারে নাকি এটা তো এমন না কিন্তু এই যে কিছু কনভেনশনাল ওয়েতে করা অকশন আমার কাছে খুব বোরিং লাগে।’ তিনি আরও বলেন, ‘এজ এ অডিয়েন্স আমার কাছে খুবই ভালো লাগে না হতে পারে একটা ট্রেন্ডি বা একটা ফর্মে এটা আমার ব্যক্তিগত পছন্দ হয়তোবা পূজার সেটা নাও একমত হতে পারে হয়তোবা রনি সেটার একমত না হতে পারে কিন্তু আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অর মিডিয়া ইন্ডাস্ট্রির একজন মানুষ হিসেবে আমারও কিছু ব্যক্তিগত ইচ্ছা আছে সেই ইচ্ছার উপরেই কাজ করে আমার পরপর এই তিনটা সিনেমা এরকম আসা।’ নিশোর ভাষ্যে, ‘আমি অবশ্যই একশন করব একশনকে আমি ছোটবেলা থেকে একশন সিনেমা দেখে বড় হইছি বিশেষ করে যুদ্ধের সিনেমা দেখে তো এখন সাপোজ ধরেন যে একটা যুদ্ধের সিনেমা হার্ডকোর যুদ্ধ হচ্ছে সেটা তো একশন এটা তো অভিয়াস না যে মানে আমাকেই তুলে নিতে হবে একটা গান সেটা দিয়ে পৃথিবী উজার করে গুলি করব আমি এরকম তো না বিষয়টা এরকম না তো উজার করে গুলি করব পৃথিবী উজার করে আমার কাছে অনেক সময় এগুলা করো একটা স্বপ্নের দৃশ্য থাকুক স্বপ্নদৃশ্য কর অবশ্যই অবশ্যই আমি প্লান করে ফেলছি আমার তো প্লান অনেক আগের থেকে হয়তোবা আপনাদেরকে জানাই না লুকিং ফরওয়ার্ড ঈদ ছাড়াও সিনেমা করা হবে।’
রণবীরের সাফল্যে দীপিকার ‘নীরবতা’, সমালোচনার মুখে অভিনেত্রী

রণবীরের সাফল্যে দীপিকার ‘নীরবতা’, সমালোচনার মুখে অভিনেত্রী রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম সপ্তাহের শেষে বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপির ব্যবসা করে ছবিটি যখন সাফল্যের শিখরে, ঠিক তখনই আলোচনায় উঠে এসেছে একটি অপ্রত্যাশিত বিষয়—দীপিকা পাডুকোনের নীরবতা। স্বামীর এমন বিশাল সাফল্যে দীপিকা কেন কোনো ইনস্টাগ্রাম পোস্ট বা স্টোরি শেয়ার করলেন না, এমনকি রণবীরের পোস্টে একটা ‘লাইক’ পর্যন্ত দিলেন না—এই নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রোলিং। সোশ্যাল মিডিয়ার একাংশ ও ‘অনলাইন সম্পর্ক বিশেষজ্ঞরা’ দাবি করছেন, এই নীরবতা আসলে বিপদের সংকেত। তাদের মতে, তারকা দম্পতির সম্পর্কে হয়তো ফাটল ধরেছে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। রণবীরের অভিনয় যখন এসএস রাজামৌলির মতো নির্মাতারাও প্রশংসা করছেন, তখন দীপিকার প্রিমিয়ারে না যাওয়া বা পোস্ট না করাটাকেই অনেকে ‘উদাসীনতা’ হিসেবে দেখছেন। এদিকে দীপিকার ভক্তদের মতে, ভালোবাসা মানেই পাবলিক পোস্ট করা নয়। এর আগেও দীপিকা রণবীরের বিভিন্ন কাজে (যেমন: ‘৮৩’ বা ‘রকি অউর রানি’) পাশে থেকেছেন। ২০১৮ সালে বিয়ের পর থেকেই তিনি রণবীরের চড়াই-উতরাইয়ের সঙ্গী। ইন্ডাস্ট্রি যখন রণবীরকে পুরোপুরি গ্রহণ করেনি, দীপিকা তখনও তার সবচেয়ে বড় শক্তি ছিলেন। মজার বিষয় হলো, রণবীর সিং যখন দীপিকার কোনো প্রজেক্ট নিয়ে পোস্ট করেন না, তখন তাকে নিয়ে তেমন সমালোচনা হয় না। কিন্তু দীপিকার ক্ষেত্রে নিয়মটা যেন আলাদা। দীপিকা বরাবরই মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সোচ্চার। অথচ আজ সেই গোপনীয়তা বজায় রাখতেই তাকে ডিজিটাল কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। বলিউড মানেই চাকচিক্য আর প্রচার। কিন্তু ডিজিটাল এই যুগে আমরা হয়তো ভুলে যাচ্ছি যে, সাফল্যের উদ্যাপন ব্যক্তিগতভাবেও হতে পারে। এক টেবিলে বসে খাবার খাওয়া বা ফোনে অভিনন্দন জানানোটাও ভালোবাসার অংশ হতে পারে। দীপিকা ও রণবীরের দাম্পত্য জীবন তাদের ব্যক্তিগত বিষয়, এবং সোশ্যাল মিডিয়ায় ‘লাইক’ না দেওয়া মানেই সম্পর্কে ফাটল নয়—বরং এটি হতে পারে সুস্থ ব্যক্তিগত জীবনেরই প্রতিফলন। সূত্র : ইন্ডিয়া টুডে
তিন বিভাগে বৃষ্টির আভাস

তিন বিভাগে বৃষ্টির আভাস দেশের তিন বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এ ছাড়া ঢাকায় দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় ঢাকায় আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তৃতীয় দিনের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৮ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও শ্রীমঙ্গলে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি প্লেনের সঙ্গে রানওয়েতে থাকা গাড়ির সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ধারণা করা হচ্ছে নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটি জানায়নি পুলিশ। সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পযন্ত চারজন আহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে, বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, ঘটনা সম্পর্কে তারা তথ্য যোগাড় করছে। সংস্থাটি এর বেশি আর কিছু বলেনি। বিমানবন্দরটি নিউইয়র্কের কুইন্স এলাকার পূর্ব এলহার্স্টে অবস্থিত। সূত্র: এনবিসি নিউজ
নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি ইরানের

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি ইরানের নিজেদের উপকূল ও দ্বীপে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো ধরনের হামলা চালায় তাহলে পুরো পারস্য উপসাগরে মাইন স্থাপন করা হবে বলে হুমকি দিয়েছে ইরান। সোমবার (২৩ মার্চ) ইরানি ডিফেন্স কাউন্সিল জানিয়েছে, তারা উপকূলে ও দ্বীপে কোনো হামলাকে সহ্য করবে না। এক বিবৃতিতে ডিফেন্স কাউন্সিল বলেছে, “যুদ্ধের অংশীদার নয় বা শান্তিকামী দেশগুলোর জন্য হরমুজ প্রণালী অতিক্রম করার একমাত্র উপায় হলো ইরানের সাথে সমন্বয় করা।” “ইরানি উপকূল বা দ্বীপপুঞ্জে শত্রুপক্ষ কোনো ধরনের আক্রমণের চেষ্টা করলে পারস্য উপসাগর ও উপকূলের সমস্ত প্রবেশপথ এবং যোগাযোগ পথে বিভিন্ন ধরনের নৌ-মাইন বসিয়ে দেওয়া হবে।” “এর ফলে পুরো পারস্য উপসাগর কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে এবং এর যাবতীয় দায়ভার হুমকি প্রদানকারী দেশগুলোর ওপর পড়বে।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার হুমকি দেন ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত ইরানের বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করে হামলা চালানো হবে। তার এ আল্টিমেটামের মেয়াদ যখন ঘনিয়ে আসছে, ঠিক তখনই ইরান পারস্য সাগরে মাইন বসানোর হুমকি দিলো। সূত্র: সিএনএন
ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরান জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসময় রাজধানী জেরুজালেমসহ মধ্য ও দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়। ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এমন খবরে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। হামলার সময় দেশটির বিভিন্ন স্থান থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলায় ‘ক্লাস্টার’ বা গুচ্ছ-বোমা ব্যবহার করেছে ইরান। এই ধরনের অস্ত্র বিস্ফোরণের পর ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্তীর্ণ এলাকায় ক্ষতি সাধন করে। ইসরায়েলের অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এসব এলাকার ভয়াবহ চিত্র দেখা গেছে। এর আগে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা প্রত্যাহার করা হয়। পরে সেখানকার বাসিন্দাদের শেল্টার থেকে বের হওয়ার অনুমতিও দেওয়া হয়। গত রবিবার থেকে ইসরায়েলে এই হামলার ধারা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল এখন শুধু ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যই নয়, পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিয়মিত আক্রমণের মুখেও পড়ছে।
২০২৬ বিশ্বকাপ থেকে ‘কার্যত’ ছিটকে গেলেন নেইমার

২০২৬ বিশ্বকাপ থেকে ‘কার্যত’ ছিটকে গেলেন নেইমার আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্ত হওয়া প্রায় অনিশ্চিত। সিএনএন ব্রাজিলের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ অসন্তোষের কারণে এই ফরোয়ার্ড কার্যত দল থেকে ছিটকে যাওয়ার পথে রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, নেইমারের ফিটনেস এবং খেলার ধরন সরাসরি দেখার জন্য সান্তোস ও মিরাসোল মধ্যকার ম্যাচটি দেখতে গিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু নেইমার সেই ম্যাচে তো খেলেনইনি, এমনকি স্টেডিয়ামে উপস্থিত হয়ে কোচের সাথে সৌজন্য সাক্ষাৎ করারও কোনো প্রয়োজন বোধ করেননি। বিষয়টিকে কোচ এবং বোর্ডের প্রতি চরম অবজ্ঞা হিসেবে দেখছে সিবিএফ। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ব্রাজিলের কোচিং স্টাফ। আন্তর্জাতিক ফুটবলের গতি বা স্ট্যামিনা নেইমারের নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি আনচেলত্তির প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়ার পর নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের মন্তব্য করেছেন, তা সিবিএফ কর্মকর্তারা ভালোভাবে নেননি। কর্মকর্তাদের ধারণা, নেইমার তার বিশাল মিডিয়া ইনফ্লুয়েন্স এবং ভক্তদের সমর্থন ব্যবহার করে কোচিং স্টাফের ওপর মানসিক চাপ তৈরি করার চেষ্টা করছেন, যা দলের শৃঙ্খলার পরিপন্থী। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন মনে করে, তারা নেইমারকে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ দিয়েছিল। কিন্তু নেইমার সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে আর মাত্র হাতেগোনা কয়েকটি ম্যাচ বাকি আছে। এই অল্প সময়ে নেইমারের পক্ষে নিজের ফিটনেস প্রমাণ করে আনচেলত্তির মন জয় করা প্রায় অসম্ভব বলে মনে করছে সিএনএন ব্রাজিল।
জাইমা রহমান চেলসি নারী দলের গোলকিপারের সুযোগ পেয়েছিলেন : ক্রীড়া প্রতিমন্ত্রী

জাইমা রহমান চেলসি নারী দলের গোলকিপারের সুযোগ পেয়েছিলেন : ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির নারী দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, ‘আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার সুযোগ্য কন্যা জাইমা রহমান খেলাধুলাকে অসম্ভব পছন্দ করেন। আমি যখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন গিয়েছিলাম তখন সামনাসামনি ডাক্তার জুবাইদা রহমান, জাইমা রহমানের সঙ্গে কথা হয়েছিল।’ প্রধানমন্ত্রীর চেয়েও তার স্ত্রী-কন্যা খেলাধুলা বেশি পছন্দ করেন উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তিনিও আমাকে বারবার বলেছেন, আমিনুল আমি যতটুকু না স্পোর্টস পছন্দ করি তার চেয়ে হাজার গুন বেশি পছন্দ করে তোমাদের ভাবি এবং আমার মেয়ে জাইমা রহমান। আমিনুল হক আরো বলেন, ‘সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের জাইমা রহমান, কিন্তু চেলসির মেয়েদের ফুটবল টিমেও সুযোগ পেয়েছিলেন। তিনি একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি বেশ ভালো লম্বা এবং সেই সুযোগটা পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী হয়তো বা তাকে খেলার সেই সুযোগটি তৈরি করে দেননি। আমিনুল হক আরো বলেন, ‘বেসিক্যালি আমি যতটুকু জানি যে তিনি আমার মতো একজন ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত।’