গোমস্তাপুরে এসএসসি ৯৭’র ব্যাচ মিলন মেলা

গোমস্তাপুরে এসএসসি ৯৭’র ব্যাচ মিলন মেলা গোমস্তাপুরে বন্ধুত্বের বন্ধন অটুট রবে আজীবন এসএসসি ৯৭’র ব্যাচ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী দূর দূরান্ত থেকে ছুটে আশা ১৫০ জন সদস্য বন্ধু ৩০বছর পূর্তি উপলক্ষে রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়েছিলেন। গোমস্তাপুর উপজেলা/৯৭ বন্ধুত্বের বন্ধন অটুট রবে আজীবন ‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপরও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা। হাতে লাটিম-নাটাই নিয়ে মাঠ-ঘাট, বই খাতা কাঁধে চেপে সেই প্রাইমারি স্কুল, দুষ্টুমির সেই স্কুলের বারান্দা, স্যারদের হাতে ইচ্ছে করে মাইর খাওয়ানো আবার সেই হাতে ভাগ করে একই বক্সের টিফিন খাওয়া, বন্ধুত্বের সূচনাটা এভাবে হলেও সম্পর্কের দৃঢ়তা বেড়েছে, অন্যভাবেও। প্রাইমারির গণ্ডি পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতেও অনেক নাম না জানা মানুষের সঙ্গে বন্ধুত্বের আর্বিভাব হয় আমাদের। কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে। এভাবে সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মনের সেই টানটা রয়েই গেছে। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্ল্যাটফর্মে থাকতে পারি, একে-অন্যের পাশে দাঁড়াতে পারি, সেই উদ্যোগে গোমস্তাপুর উপজেলা এসএসসি ’৯৭ ব্যাচের বন্ধু-বান্ধবদের নিয়ে গড়ে ওঠে একটি গ্রুপ যার নাম “আমরাই বন্ধু বন্ধনে” ৯৭ যেখানে এখন বন্ধু-বান্ধবের সংখ্যা প্রায় ৩৫০ জন সদস্য । সারাদেশের সব এসএসসি ১৯৯৭ ব্যাচের ছড়ানো ছিটানো বন্ধু-বান্ধব একি প্ল্যাটফর্মে থাকার জন্য এই পরিকল্পনা। বিভিন্ন উপজেলা থেকে আগত ওই বন্ধুদের আগমনে এই মিলন মেলা সকালের বৃষ্টি ভেজা মাঠে আগমন করতেই পায় পূর্ণতা। সকালের মিষ্টি রোদে বিদ্যালয়ের পুরো প্রাঙ্গণ পায় নব উদ্যোম। যেখানে অংশ নেয় ডাক্তার, উকিল, পুলিশ, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার বন্ধুরা। আয়োজক সংগঠন বন্ধুত্বের বন্ধন অটুট রবে আজীবন পক্ষ থেকে জানানো হয়, একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করাই এর মূল উদ্দেশ্য। এখানে বছরের অন্তত একটা দিনে বসবে বন্ধুত্বের মিলন মেলা। ছাত্র/ ছাত্রী শুধু বন্ধুরাই নয় থাকবে তাদের পরিবারের সদস্যরাও। অনুষ্ঠানের শেষ অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ছিল লটারি। আর বন্ধুদের জন্য ছিল কমন উপহার ৯৭’র টি-গেঞ্জিশার্ট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৯৭’র বন্ধু সভাপতি মাসুদ রানা, ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন মিঠু সাংগঠনিক সম্পাদক মেসবাহুল ইসলাম দিপু। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন ৯৭’র বন্ধু সেক্রেটারি আহসানুল্লাহ সোহেল, ক্যাশিয়ার আহসান হাবিব ও সদস্যগণ- মামুন আর্মি, সোহেল রানা, সামুন মাস্টার (রহনপুর), আতিয়ার রহমান সিটো ও তোফিক মাস্টার, (চৌডালা), জিয়াউর, সুফিয়ান নয়ন ও মামুন মাস্টার (বোয়ালিয়া), আজম ও আসিফ, (বাঙ্গাবাড়ি), সোহেল রানা ও শরীফ মাস্টার (আলীনগর), আব্দুল মোমেন টুটুল, মোশারফ, সাদিকাতুল বারি, মুরশেদ আলম ও মোঃ আলী (রাধানগর), এমরুল (পার্বতীপুর) মু: তাকিউর রহমান, মুনিরুল ইসলামসহ অন্যরা।
কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, মিলল ছয়জনের মরদেহ

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, মিলল ছয়জনের মরদেহ কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ছয়জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া এখনো একজন নিখোঁজ আছেন। তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত আছে। রোববার (২২ মার্চ) এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ আপডেটে তারা বলেছে, হেলিকপ্টার বিধ্বস্তের পর ছয়জনের মরদেহ পাওয়া গেছে। ওই হেলিকপ্টারে সাতজন ছিলেন বলেও উল্লেখ করেছে কাতারের মন্ত্রণালয়। কাতার জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি তাদের জলসীমার ভেতর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি ‘রুটিন কাজ’ করছিল। সূত্র: আলজাজিরা
ইসরায়েলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ইসরায়েলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, এসব ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশ সফলভাবে প্রতিহত করা হয়েছে। রবিবার এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদভ শোশানি বলেন, ‘ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে আমাদের প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত কার্যকর ছিল। ফলে ইরানের থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশ আমরা ভূপাতিত করতে সক্ষম হয়েছি।’ প্রসঙ্গত, গতকাল শনিবার দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ১৭৫ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চরম অস্থিরতার মধ্যে ‘প্যানিক মোডে’ রয়েছেন ট্রাম্প : সিনেটর মারফি

চরম অস্থিরতার মধ্যে ‘প্যানিক মোডে’ রয়েছেন ট্রাম্প : সিনেটর মারফি ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চলমান চরম অস্থিরতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে প্যানিক মোডে রয়েছেন।’ চার সপ্তাহ ধরে চলা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনায় নেতৃত্ব দিচ্ছেন মারফি। এক প্রতিক্রিয়ায় সিনেট ফরেন রিলেশনস কমিটির এ সদস্য বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাম্প চরম অস্থিরতার মধ্যে রয়েছেন। চলমান এ সংঘাতের গতিপ্রকৃতি ও সম্ভাব্য পরিণতি নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে বলেও জানান তিনি। এই যুদ্ধকে ‘ট্রাম্পের উন্মাদ যুদ্ধ’ বলে আখ্যায়িত করে সতর্ক করে মারফি বলেন, ‘এই যুদ্ধের প্রভাব ইতিমধ্যে জ্বালানি বাজারে পড়েছে। তার মতে, তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন অর্থনীতিতে সরাসরি চাপ তৈরি হয়েছে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।’ প্রসঙ্গত, ইরান গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর বিশ্বজুড়ে উত্তেজনা আরো বেড়ে যায়। এর জবাবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে।’ তবে মারফির দাবি, এ সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই; বরং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।
পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় লেভেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার এক বিবৃতিতে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতের প্রতি শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসব দুঘটনার পেছনের কারণ ও পরিবহনব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে কুমিল্লায় লেভেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জনের প্রাণহানি হয়। তদন্তের মাধ্যমে এসব দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে তিনি দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি এসব দুর্ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। কুমিল্লায় রেল দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যেই তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। অপর কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি তদন্ত কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য ইতোমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আরো ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। আমি মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। হতাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’ তিনি আরো বলেন, ‘জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না।’লেভেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহনব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ আছে।
শাকিবের ‘প্রিন্স’ কত আয় করল

শাকিবের ‘প্রিন্স’ কত আয় করল চারদিকে বইছে ঈদ উৎসবের আমেজ, আর সেই আমেজে বাড়তি মাত্রা যোগ করেছে আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। নব্বই দশকের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ফিগার কালা জাহাঙ্গীরের ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটি নিয়ে মুক্তির আগে থেকেই দর্শকদের মাঝে ছিল তুঙ্গে থাকা কৌতূহল। বিএমআরের দেওয়া তথ্যমতে, দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে শো না থাকলেও ই-টিকেটিং সুবিধা সম্বলিত অন্যান্য প্রেক্ষাগৃহে সিনেমাটি ভালোই সূচনা করেছে। প্রথম দিনেই ডাবল ডিজিট কালেকশন তুলে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ‘প্রিন্স’। প্রাপ্ত হিসাব অনুযায়ী, গতকাল লায়ন সিনেমাস (৫টি শো), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (২টি শো), মন ইন (৪টি শো), মনিহার সিনেপ্লেক্স (৪টি শো), মধুবন সিনেপ্লেক্স (৪টি শো), শ্যামলী (৪টি শো), সিনেস্কোপ (৪টি শো) এবং গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (৪টি শো) মিলিয়ে সিনেমাটির মোট ৩১টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ৩১টি শো’র মধ্যে ২৬টি শো-ই ছিল পুরোপুরি ‘হাউজফুল’। এছাড়া একটি শো ছিল অলমোস্ট ফুল। দিন শেষে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.১৯ লাখ টাকা। শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমাটি কেবল মারপিট বা অ্যাকশন নির্ভর নয় বরং মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি তৎকালীন ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের এক গভীর আখ্যান হিসেবে ফুটে উঠেছে। শাকিব খান তার চেনা ছক ভেঙে কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে নতুন এক মোড় নিয়েছেন। বৈচিত্র্যময় লোকেশনে চিত্রায়িত এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে তসনিয়া ফারিণকে। ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু ও ড. এজাজের মতো শক্তিমান অভিনেতারা।
দর্শকদের প্রশংসায় ভাসছে ‘বনলতা এক্সপ্রেস’

দর্শকদের প্রশংসায় ভাসছে ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদুল ফিতরে দেশের সিনেমা অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। প্রতি বছরের মতো এবারও দর্শকদের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন। কেবল তারকাখ্যাতি নয়, গল্পের শক্তিতেই সিনেমা বাছাই করছেন দর্শকরা। ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা- ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ নিয়ে এখন মুখরিত সিনেমা পাড়া। তবে এই পাঁচের ভিড়ে দর্শকদের বিশেষ আগ্রহ ও প্রশংসায় ভাসছে পরিচালক তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাপ্রেমীরা এ সিনেমার বেশ প্রশংসা করছেন। হুমায়ূন আহমেদের গল্পের এক অদ্ভুত জাদু থাকে, যেখানে মানুষের সূক্ষ্ম অনুভূতি এবং নিঃশব্দ যন্ত্রণাগুলো খুব সহজেই দর্শকের হৃদয়ে গেঁথে যায়। সেই চিরচেনা জাদুকে সেলুলয়েডে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তানিম নূর। পরিচালক জানিয়েছেন, তিনি ২০০৭ সালের সেই প্রেক্ষাপটকে বজায় রেখেই সিনেমার ভিজ্যুয়াল বয়ান তৈরি করেছেন। ‘বনলতা এক্সপ্রেস’ মূলত একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে আবর্তিত। এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ এর কাস্টিং। বর্তমান সময়ের দুই শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে একসাথে পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা, যা এবারের ঈদের সবচেয়ে বড় উপহারগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম এবং শরীফুল রাজের মতো তারকারা। তাদের নিপুণ অভিনয় চরিত্রগুলোকে প্রাণদান করেছে। ট্রেনের সেই চিরচেনা নস্টালজিয়া আর গভীর মানবিক সম্পর্কগুলো নিয়ে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। প্রেক্ষাগৃহ থেকে বের হওয়া দর্শকদের মতে, নিটোল গল্প আর শক্তিশালী অভিনয়ের সংমিশ্রণে এটি এই ঈদের অন্যতম সেরা নির্মাণ।
ভারতে নিষিদ্ধের মুখে নোরার নতুন গান

ভারতে নিষিদ্ধের মুখে নোরার নতুন গান ভারতে নিষিদ্ধের মুখে পড়েছে ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত। শুরু থেকেই গানটি ঘিরে বিতর্ক চলছিল, যা শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্তে গড়ায়। জানা গেছে, ‘কেডি : দ্য ডেভিল’ সিনেমার এই গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে দর্শকদের একাংশের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার পর ভারতের কেন্দ্রীয় সরকার এটি নিষিদ্ধ ঘোষণা করে। বিতর্ক যখন তুঙ্গে, তখনই এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন নোরা ফাতেহি। তিনি দাবি করেন, গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণা ছিল না। নোরার ভাষ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে তিনি কন্নড় ভাষার একটি গান ‘সারসি নিন্না’-এর জন্য শুটিং করেছিলেন। বড় বাজেট ও সহশিল্পী হিসেবে সঞ্জয় দত্ত থাকায় কাজটি করতে রাজি হন তিনি। তবে পরে সেই গানই ‘সরকে চুনর’ নামে হিন্দিতে প্রকাশ পাবে এবং এর লিরিকস নিয়ে বিতর্ক তৈরি হবে এটি তার জানা ছিল না। তিনি বলেন, ‘গানটির উপস্থাপন ও কথার কারণে এত বড় বিতর্ক তৈরি হবে, তা ভাবিনি। আমি চাই না কেউ মনে করুক, আমি কুরুচিপূর্ণ বা বিতর্কিত বিষয়কে সমর্থন করি। জনরোষের মুখে নির্মাতারা গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। এ অবস্থায় ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে নোরা বলেন, ‘গানের আসল প্রেক্ষাপট বুঝুন। ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং দয়া করে গানটি আর শেয়ার করবেন না।’ যদিও নোরার এই ব্যাখ্যা কিছুটা বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছে, তবু গানটি নিয়ে সমালোচনার রেশ এখনো কাটেনি।
বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত চলতি বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই সিরিজটি পূর্বনির্ধারিত ছিল। তবে এরপর সেটি আবারও স্থগিত হয়ে য়ায়। এবার ক্রিকবাজ নিশ্চিত করল আবারও হতে যাচ্ছে সেই সিরিজটি। মূলত ২০২৫ সালে স্থগিত হওয়া ভারত সিরিজটি এ বছরের আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে আয়োজন করতে চায় বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের। বিসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ভারত সিরিজের এই নতুন সূচির কারণেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিসিবি। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আয়ারল্যান্ডকে আমরা অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলাম, কিন্তু তাদের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হচ্ছে না। আশা করছি, ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় খুঁজে পাওয়া যাবে।’ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এক ধাপ এগিয়েছে টাইগাররা।
শান্ত-জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত

শান্ত-জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর অক্টোবরে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। ঘরের মাঠের আসন্ন এসব সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নাজমুল হোসেন শান্তরা কেবল দুটি টেস্ট ম্যাচ খেলবে। ডারউইনে প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৩ আগস্ট। এরপর ২২ আগস্ট পরের টেস্ট ম্যাচ শুরু হবে ম্যাকায়তে। এরপর মেয়েদের সফর অক্টোবর মাসে। তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ৯, ১১ এবং ১৪ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজিত হবে ১৮, ২০ এবং ২২ অক্টোবর। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। একনজরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি: ১৩-১৭ আগস্ট: প্রথম টেস্ট, ডারউইন ২২-২৬ আগস্ট: দ্বিতীয় টেস্ট, ম্যাকায় একনজরে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচি : ৯ অক্টোবর: প্রথম ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১১ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১৪ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১৮ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল ২০ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল ২২ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি