দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
গোমস্তাপুর সীমান্তে বিজিবির হাতে মাদকসহ দুই চোরকারবারি গ্রেপ্তার

গোমস্তাপুর সীমান্তে বিজিবির হাতে মাদকসহ দুই চোরকারবারি গ্রেপ্তার গোমস্তাপুর উপজেলা সীমান্তে বিজিবির পৃথক তিন অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪০ বোতল এস্কাফ ও ৩৬ বোতল ফেনসিডিল সিরাপ সহ দুই চোরকারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া তারাপুর মোড়লপাড়া গ্রামের ফাইজুদ্দিনের ছেলে হাসান আলী ও গোমস্তাপুরের কায়েমপুর বেগপুর গ্রামের গোলাম রসুলের ছেলে লালচাঁন। নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আরিফুল ইসলাম মাসুম বলেন, আজ বিকাল সাড়ে ৩টার দিকে রহনপুর বিওপির একটি টহল দল হোক্কার বিল এলাকায় অভিযান চালিয়ে মালিকববিহীন ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করে। এর আগে দুপুর সোয়া ১২টায় ডুবার মোড় আমাগানের পাশের ধানক্ষেতের ভেতর থেকে মালিকবিহীন ১৪০ বোতল এস্কাফ সিরাপ জব্দ কওে চাড়ালডাংগা বিওপি টহল দল। এর আাগে সকাল ৮ টার দিকে চাড়ালডাংগা বিওপি একটি বিশেষ টহল দল ডুবার বাজার মধমতি সড়ক পাশের একটি আমবাগানে অভিযান চালিয়ে ৫০০০ পিস ট্যবলেটসহ হাসান ও লালচাঁনকে গ্রেপ্তার করে। এসব ঘটনায় গোমস্তাপুর থানায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হরেয়ছে বলেও জানান অধিনায়ক।
নাচোলে বীর মুক্তিযোদ্ধা আমিন হেমব্রমের ইহজগৎ ত্যাগ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

নাচোলে বীর মুক্তিযোদ্ধা আমিন হেমব্রমের ইহজগৎ ত্যাগ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের রুদ্রকুন্ড গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিন হেমব্রম (৮০) ইহজগৎ ত্যাগ করেছেন। তিনি ওই গ্রামের মৃত মন্ডল হেমব্রমের ছেলে। গত বৃহস্পতিবার (১৯মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে সহ বহু গ্রনগ্রাহী রেখে েেগছেন। শুক্রবার(২০ মার্চ) সকাল ১১টায় রুদ্রকুন্ড গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর ওই গ্রামেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শেষকৃত্যে অংশ নেন নাচোলের সহকারী কমিশনার(ভূমি) রাজিয়া সুলতানা, নাচোল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত,স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ সহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
চাঁপাইনবাবগঞ্জের দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন চাঁপাইনবাবেেগঞ্জর সদর ও শিবগঞ্জ উপজেলার দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের একদিন পূর্বেই ঈদ উদযাপিত হয়েছে। স্থানীয়, জেলা ইসলামিক ফাউন্ডেশন এবং পুলিশ সূত্রে জানা গেছে, আগামীকাল সকালে সদরে দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা এবং শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের রাধানগর ছিয়াত্তরবিঘি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। উভয় স্থানে মাইকসহ মহিলাদের জন্য পর্দা টাঙ্গিয়ে পৃথক আয়োজন করা হয়। আশপাশের বিভিন্ন গ্রামের একই ধর্মীয় মতবাদের লোকজন এই দুই ঈদ জামাতে অংশ নেন। জেলা ইফা উপ-পরিচালক(ডিডি) গোলাম মোস্তফা বলেন, সদরের দেবিনগর মোনিটোলা গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আমবাগানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আবুল কালম আজাদ। নামাজে প্রায় ১৩০ জন মুসল্লী অংশ নেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবির বলেন, শিবগঞ্জের বিনোদপুর রাধানগরের ছিয়াত্তরবিঘি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আমবাগানে সকাল পৌনে ৯টার দিকে ঈদের নামাজে প্রায় দেড়শ মুসল্লী অংশ নেন। মাওলানা ইউসুফ আলীর ইমামতিতে শান্তিপূর্ণভাবে নামাজ অনুষ্ঠিত হয় বলেও জানান ওসি।
জেলাব্যাপী ৫৮৫টি ঈদগাহে ঈদের জামায়াত, চাঁপাইনবাবগঞ্জে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে পুরাতন ষ্টেডিয়ামে

জেলাব্যাপী ৫৮৫টি ঈদগাহে ঈদের জামায়াত, চাঁপাইনবাবগঞ্জে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে পুরাতন ষ্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলায় পবিত্র ঈদ-উল-ফিতর- প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জেলা শহরের পুরাতন ষ্টেডিয়ামে। এছাড়া জেলাজুড়ে ৫৮৫টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩, শিবগঞ্জে ১৬৩, গোমস্তাপুরে ১৪৮, নাচোলে ৬১ এবং ভোলাহাট উপজেলার ৩০টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলা ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সূত্র জানায়, আগামীকাল সকাল সাড়ে ৭টায় পুরাতন ষ্টেডিয়ামে নামাজ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। শহরের নিমতলা ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় প্রথম এবং সকাল ৯টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে। শহরের হেফজুল ঊলুম মাদ্রাসা আহলে হাদিস ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, টাউন হাইস্কুল মাঠে সকাল সাড়ে ৭টায় এবং পুলিশ লাইন্সে সকাল পৌন ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া সদর উপজেলা মডেল মসজিদসহ জেলাব্যাপী সকল ঈদগাহ কমিটি নিজ নিজ ঈদগাহে নামাজ আয়োজনের সময়সূচী নির্ধারণ করেছে। দূর্যোগপূর্ন আবহাওয়ায় সংশ্লিস্ট এলাকার জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে। ইফা উপ-পরিচালক গোলাম মোস্তফা বলেন, ঈদ উদযাপন উপলক্ষে গত ৯ মার্চ জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সুষ্ঠুভাবে ঈদের জামায়াত সম্পন্ন করা ও সময়সূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে সুন্দর পরিবেশে ঈদ উদযাপনে সংশ্লিস্ট সকল পক্ষের সাথে বিস্তারিত আলোচনা হয়।
‘বিলেত রাজা’তে ঝড় তুললেন সিয়াম

‘বিলেত রাজা’তে ঝড় তুললেন সিয়াম ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান বরাবরই পর্দায় নতুনত্বের ছাপ রেখে চলেছেন। তবে এবার যেন তাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬-এর প্রেক্ষাপটে নির্মিত ‘রাক্ষস’ সিনেমার আইটেম গান ‘বিলেত রাজা’ প্রকাশ হতেই সিয়ামের নতুন রূপ দেখে তাজ্জব বনে গেছেন দর্শকরা। ‘বিলেত রাজা’ গানে সিয়াম আহমেদ এবং আন্তর্জাতিক মডেল নাতালিয়া জানোশেক এক প্রাণবন্ত এবং সাহসী পারফরম্যান্সে ড্যান্স ফ্লোর মাতিয়েছেন। সিয়ামের গ্ল্যামারাস লুক এবং নাতালিয়ার আবেদনময়ী উপস্থিতি গানটিতে যোগ করেছে বাড়তি উন্মাদনা। পুরো ট্র্যাকটির মিক্স ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিল বুকশেলফ স্টুডিওস। রিয়েল এনার্জি প্রোডাকশনের পরিবেশনায় গানটি মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অ্যাকশন-ড্রামা ঘরানার ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের এমন ‘রাফ অ্যান্ড টাফ’ ড্যান্স অবতার ভক্তদের জন্য এবারের ঈদে সেরা উপহার হতে যাচ্ছে।
বলিউড অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকার আরিফিন শুভ!

বলিউড অভিষেকেই ট্রেন্ডিংয়ে ঢাকার আরিফিন শুভ! বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাওয়ার নজির নেই—সেই শূন্যস্থানে এবার নিজের নাম লেখালেন আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড চরিত্রে বলিউডে অভিষেক হলো ঢাকার এই চিত্রনায়কের। আজ (১৯ মার্চ) সিরিজটি প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই যাত্রা। সর্বমোট ১০ পর্বের, প্রায় ১১ ঘণ্টার এই সিরিজের পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয়কে কেন্দ্র করে। আর সেই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিরিজে শুভ ৪টি ভাষায় অভিনয় করেছেন—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। আজ (১৯ মার্চ) মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সনি লিভে ট্রেন্ডিংয়ে ২ নম্বরে অবস্থান করেছে আরিফিন শুভর এই সিরিজ। হিন্দি ও ইংরেজি ভাষার পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় মুক্তি পেয়েছে প্ল্যাটফর্মটির কোনো সিরিজ। ‘জ্যাজ সিটি’ পরিচালনা ছাড়াও গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। যিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে বলিউডে খ্যাতি পেয়েছেন। সিরিজে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এ ছাড়াও শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ বলিউড ও টলিউডের আরো কয়েকজন পরিচিত মুখকে দেখা যাবে এই সিরিজে। ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটিতে।
‘রণবীর সিং এক অনবদ্য মাস্টারক্লাস উপহার দিয়েছেন’

‘রণবীর সিং এক অনবদ্য মাস্টারক্লাস উপহার দিয়েছেন’ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধরের নতুন সিনেমা ধুরান্ধর: দ্য রিভেঞ্জ। দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র জগতের বড় বড় তারকারাও এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ছবিটির পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ছবিতে রণবীর সিংয়ের অভিনয় দেখে অভিভূত জুনিয়র এনটিআর। তিনি লিখেছেন, ভারতীয় দর্শকদের জন্য এমন একটি সিনেমা উপহার দেওয়ার জন্য পুরো টিমকে স্যালুট। রণবীর পর্দায় স্রেফ মুগ্ধ করার মতো নন, তিনি অভিনয় নিয়ে যেন এক অনবদ্য মাস্টারক্লাস উপহার দিয়েছেন। পরিচালক আদিত্য ধর-এর দূরদৃষ্টির প্রশংসা করে এনটিআর বলেন, ‘এরকম সাহসী সিনেমা নির্মাণ করতে অনেক দৃঢ় বিশ্বাসের প্রয়োজন হয়। আদিত্য স্যার প্রতিটি ফ্রেমকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।’ সিনেমার আবহ সংগীত নিয়ে শাশ্বত সাচদেবের বিশেষ প্রশংসা করেছেন অভিনেতা। তার মতে, সংগীত প্রতিটি দৃশ্যকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। সূত্র : এনডিটিভি
৬০ বছরে প্রথমবার ঈদের সময় বন্ধ মসজিদুল আকসা, মুসল্লিদের ওপর হামলা

৬০ বছরে প্রথমবার ঈদের সময় বন্ধ মসজিদুল আকসা, মুসল্লিদের ওপর হামলা ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় মুসল্লিদের প্রবেশ বন্ধ রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইরানে হামলার অজুহাতে টানা ২০ দিন বন্ধের পর আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিনেও এ মসজিদে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পরে মুসল্লিরা আশপাশে বিভিন্ন সড়ক ও অলিগলিতে নামাজ আদায় করেন। ১৯৬৭ সালে জেরুজালেমের পশ্চিম নগরী দখলের পর ৫৯ বছরে এবারই প্রথম ঈদের নামাজে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, মুসল্লিদের মসজিদে প্রবেশ ও সেখানে নামাজ পড়তে বাধা দিতে জেরুজালেমের অলিগলিতে ব্যাপক সংখ্যক ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মসজিদের প্রবেশপথগুলোতে ধাতব প্রতিবন্ধক স্থাপন করা হয়েছে। এদিকে জেরুজালেমের অন্যতম প্রবেশপথ বাব আল-সাহিরায় ঈদের নামাজ আদায়ের চেষ্টাকারী মুসল্লিদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ অন্তত একজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। তা ছাড়া পুরনো শহরের বাব আল-আমুদসহ পূর্ব জেরুজালেমের বিভিন্ন স্থানে নামাজ পড়তে বাধা দিতে দেখা গেছে। অন্যদিকে এবার আল-আকসা মসজিদের ভেতরে অল্প কয়েকজন নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। মসজিদে শুধুমাত্র মসজিদের রক্ষী, তত্ত্বাবধায়ক ও জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। অবশ্য কিছু প্রত্যক্ষদর্শী আল-আকসা মসজিদ চত্বরের ভেতর থেকে ঈদের তাকরির ধ্বনি শোনার কথা জানিয়েছেন। তবে মুসল্লিদের কাউকে এতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরুর পর থেকে পবিত্র আল-আকসা মসজিদ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এতে করে সেখানে রমজানের তিনটি জুমার নামাজে অংশ নিতে পারেন ফিলিস্তিনি মুসল্লিরা। ১৯৬৭ সালে জেরুজালেম নগর দখলের পর ৫৯ বছরে এবারই প্রথম রমজান ও ঈদের নামাজে মুসল্লিদের প্রবেশে পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
উপসাগরীয় দেশগুলোতে খোলা মাঠে ঈদের জামাত নিষিদ্ধ

উপসাগরীয় দেশগুলোতে খোলা মাঠে ঈদের জামাত নিষিদ্ধ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় দেশগুলোতে এবার খোলামাঠে ঈদের জামাত আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর কর্তৃপক্ষ। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ শুধু মসজিদের ভেতর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে। কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে মুসল্লিদের জানিয়েছে, পবিত্র রমজান মাস শেষে ঈদের নামাজের জন্য ঐতিহ্যবাহী খোলা ময়দানগুলোতে যেন তারা ভিড় না করেন। সাধারণত এসব ময়দানে প্রতিবছর হাজার হাজার মানুষ সমবেত হয়। চলমান সংঘাত ও সম্ভাব্য হামলার আশঙ্কায় জনসমাগমের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করে এ সিদ্ধান্তকে ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন সরকারি কর্মকর্তারা।