মার্কিনিদের মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার নির্দেশ

মার্কিনিদের মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার নির্দেশ ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়ার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। আজ মার্কিন পররাষ্ট্র দফতরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে এই তাগিদ দেওয়া হয়। দেশগুলো হলো- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান।
একাদশে নেই রুপনা ও আনিকা, গোলবারের নিচে মিলি

একাদশে নেই রুপনা ও আনিকা, গোলবারের নিচে মিলি ৪ দশক পর এশিয়ার মঞ্চে বাংলাদেশের ফুটবল। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তিশালী দল চীন। বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়ার অন্যতম শহর সিডনির কমব্যাংক স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। আজকের ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি নিয়মিত ও অভিজ্ঞ গোলরক্ষক রুপনার চাকমার। তার জায়গায় চীনের বিপক্ষে গোলপোস্ট সামলাবেন মিলি আক্তার। এছাড়া একাদশে নেই সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীও। পাঁচ ডিফেন্ডার নিয়ে শুরু করছে বাংলাদেশ। অধিনায়ক আফঈদা খন্দকার ছাড়াও রক্ষণে আছেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু এবং নবীবরণ খাতুন।