বাংলা পপ গানের ইতিহাসে সম্রাট আজম খানের জন্মদিন আজ

বাংলা পপ গানের ইতিহাসে সম্রাট আজম খানের জন্মদিন আজ বাংলা পপ গানের ইতিহাসে সম্রাট হিসেবে খ্যাত আজম খান। তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখানো এই কিংবদন্তি শিল্পীর আজ জন্মদিন। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। বিশেষ এ দিনে তাকে ঘিরে ফিরে আসে অসংখ্য স্মৃতি। একাধারে তিনি পপ গানকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিয়েছেন নতুন ধারার ব্যান্ডসংগীত। পপ গানের ধারা যেন সময়ের সঙ্গে প্রবহমান থাকে, সেই পথও তৈরি করে দিয়ে গেছেন আজম খান। প্রয়াত এ কিংবদন্তি গুণী শিল্পী ২০১১ সালের ৫ জুন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে মৃত্যুর কাছে হার মানেন। তিনি দেশবাসীকে কাঁদিয়ে পরপারে চলে যান। আজম খানের শৈশব কেটেছে ঢাকার আজিমপুর ও কমলাপুর এলাকায়। কৈশোরেই ভাষা আন্দোলনের আবহ তার মননে প্রভাব ফেলেছিল। জানালার বাইরে মানুষের মাতৃভাষার দাবিতে আন্দোলন, প্রতিবাদী গান—এসবই তার সংগীতচেতনার ভিত গড়ে দেয়। স্কুলজীবনে বিভিন্ন গান শুনে মনে রাখতেন এবং নিজস্ব ভঙ্গিতে গাওয়ার চেষ্টা করতেন। প্রাতিষ্ঠানিক সংগীতশিক্ষা না থাকলেও শ্রবণ ও চর্চার মধ্য দিয়েই তিনি ধীরে ধীরে গানের জগতে নিজেকে গড়ে তোলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বন্ধুদের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন আজম খান। পরিবারের সম্মতি নিয়ে ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সরাসরি যুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধা ক্যাম্পেও তার গানের চর্চা চলত; থালা-বাসনই হয়ে উঠত বাদ্যযন্ত্র। সেখানে নতুন গান তৈরি করে সহযোদ্ধাদের উজ্জীবিত করতেন। স্বাধীনতার পর শুরু হয় তার সংগীতজীবনের নতুন অধ্যায়। বিটলস, রোলিং স্টোনসসহ পাশ্চাত্য ব্যান্ডের সংগীত শুনে অনুপ্রাণিত হয়ে বন্ধুদের নিয়ে পপ গান পরিবেশন করতে থাকেন। ধীরে ধীরে পাড়া-মহল্লা পেরিয়ে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বঞ্চিত মানুষের জীবন, দেশপ্রেম, সচেতনতা ও তরুণদের প্রেরণাই হয়ে ওঠে তাঁর গানের মূল উপজীব্য। ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘এত সুন্দর দুনিয়ায়’, ‘অভিমানী’, ‘অনামিকা’, ‘পাপড়ি’, ‘আলাল ও দুলাল’, ‘আমি যারে চাইরে’, ‘জ্বালা জ্বালা’, ‘ও চাঁদ সুন্দর’সহ অসংখ্য কালজয়ী গান আজও শ্রোতাদের মনে সমানভাবে অনুরণিত হয়। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই গুণী শিল্পী ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১১ সালের ৫ জুন মৃত্যুবরণ করেন। তবে তাঁর সৃষ্ট গান ও প্রভাব আজও বাংলা সংগীতে জীবন্ত—যা তাঁকে প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় করে
ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা বলেছেন সড়কমন্ত্রী

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা বলেছেন সড়কমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ করতে যেসব জায়গায় ব্যত্যয় ঘটতে পারে, যেখানে যানজট তৈরি হয়, সড়কে শৃঙ্খলা থাকে না-সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।
২০২৫ সালে দেশে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৫ সালে দেশে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে সারা দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্কুল পর্যায়ে, যেখানে ১৯০ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। কলেজ পর্যায়ে ৯২ জন রয়েছে। আজ ভার্চুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে আঁচল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী, ১৬৫টি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। শিক্ষা স্তরভিত্তিক চিত্রে দেখা যায়, স্কুল পর্যায়ে ১৯০ জন, কলেজ পর্যায়ে ৯২ জন, বিশ্ববিদ্যালয়ে ৭৭ জন ও মাদরাসায় ৪৪ জন আত্মহত্যা করেছেন।
প্রতি ভরি সোনার দাম বাড়লো ৪ হাজার ৩৭৪ টাকা

প্রতি ভরি সোনার দাম বাড়লো ৪ হাজার ৩৭৪ টাকা স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। একই সঙ্গে রুপার দামও ১৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঈদের আগে শ্রমিকদের বকেয়া পরিশোধ হবে বলেছেন বাণিজ্যমন্ত্রী

ঈদের আগে শ্রমিকদের বকেয়া পরিশোধ হবে বলেছেন বাণিজ্যমন্ত্রী ঈদের আগেই শিল্পুকারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, শ্রমিকদের পাওনা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা না থাকে, সে বিষয়ে সরকার নজরদারি করছে। আজ দুপুরে সিলেট নগরের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে বিজয়-রাশমিকা

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে বিজয়-রাশমিকা উদয়পুরে রাজকীয় বিয়ের পর দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবার প্রকাশ্যে দেখা দিয়েছেন। হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে উদয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন নবদম্পতি। এই মুহূর্ত ঘিরে ভক্ত ও পাপারাজ্জিদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। বিমানবন্দরে হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যামেরার সামনে আসেন বিজয়-রাশমিকা। পরে পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে শুভেচ্ছা জানান এবং উড়ন্ত চুমু ছুড়ে দেন তাঁরা। রাশমিকার মুখে দেখা যায় নববধূর উজ্জ্বল আভা, আর বিজয়ের মুখজুড়ে শান্ত হাসি। মুহূর্তটি যেন পর্দার ‘শ্রীভল্লী’ ও বাস্তব জীবনের ‘সামি’র নতুন জীবনের সূচনা হিসেবে ধরা পড়েছে। নবদম্পতি প্রথম প্রকাশ্যে আসার দিনে পরিমিত ও মার্জিত পোশাক বেছে নেন। বিজয় পরেছিলেন সাদা স্যাটিন কুর্তা-পাজামা, সঙ্গে সাদা জুতা ও কালো সানগ্লাস। রাশমিকা ছিলেন লাল রঙের সোনালি কারুকাজ করা হাই-কলার অনারকলি স্যুটে। স্বামীর পাশে হাঁটতে হাঁটতে আবারও ভক্তদের মন জয় করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে একসঙ্গে দারুণ লাগছে, কারো নজর না লাগুক।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এই জুটি সত্যিই অসাধারণ।’ অনেকের কাছে মনে হচ্ছে, বিজয়-রাশমিকার সুখ পুরো ইন্টারনেটজুড়ে আনন্দ ছড়িয়ে দিয়েছে। এর আগে গতকাল ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন রাশমিকা-বিজয়। উদয়পুরে বিয়ের পর এবার হায়দরাবাদে জমকালো রিসেপশন অনুষ্ঠিত হবে। তার আগেই স্বামী-স্ত্রী হিসেবে বিজয় ও রাশমিকার এই প্রথম প্রকাশ্য উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও আবেগ তৈরি করেছে। সূত্র: হিন্দুস্থান টাইমস
অডিশন দিতে হবে বলে হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা

অডিশন দিতে হবে বলে হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা হলিউডের জনপ্রিয় এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত যুক্ত হচ্ছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সিরিজটির কাস্টিং প্রক্রিয়ায় অডিশন বাধ্যতামূলক থাকলেও দীপিকা এতে অংশ নিতে আগ্রহী নন। ফলে নির্মাতাদের সঙ্গে আলোচনা আর এগোয়নি। এর আগে সিরিজটির তৃতীয় মৌসুমেও তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন নির্মাতারা। তবে সে সময় অন্তঃসত্ত্বা থাকায় বিষয়টি বাস্তবায়িত হয়নি। বর্তমানে চতুর্থ মৌসুমের প্রস্তুতির মধ্যেই আবার যোগাযোগ করা হলেও এবারও সমঝোতা হয়নি। সামাজিক ব্যঙ্গ ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত সিরিজটির স্রষ্টা মাইক হোয়াইট। এর আগে ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছিল দীপিকার। সেখানে তার সহশিল্পী ছিলেন ভিন ডিজেল। এরপর আর বড় কোনো আন্তর্জাতিক প্রকল্পে তাকে দেখা যায়নি। তাই ‘দ্য হোয়াইট লোটাস’-এ তার যুক্ত হওয়ার সম্ভাবনা ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল। এদিকে গত এক বছরে আরও কয়েকটি বড় প্রকল্প থেকেও সরে দাঁড়ানোর খবর আসে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিন-এর ‘কাল্কি’ সিক্যুয়াল—দুটো নিয়েই আলোচনা ছিল। তবে সামনে নতুন কাজ নিয়েই ব্যস্ত থাকবেন দীপিকা। তাকে দেখা যাবে ‘কিং’ ছবিতে। পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ। সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন ও সুহানা খান। এছাড়া পরিচালক অ্যাটলি-র নতুন ছবিতেও কাজ করছেন তিনি, যেখানে আছেন আল্লু অর্জুন।
বলিউডে নতুন ট্রেন্ড, কেন ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে থাকছেন শ্রদ্ধা?

বলিউডে নতুন ট্রেন্ড, কেন ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে থাকছেন শ্রদ্ধা? বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মুম্বাইয়ের জুহুতে একটি বিশাল বাড়ি ভাড়া নিয়েছেন। নিজের একাধিক বাড়ি থাকা সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপনের জন্য এই নতুন ঠিকানাকেই বেছে নিয়েছেন তিনি। নতুন চুক্তিতে সই করার পর জানা গেছে, এই বাড়ির জন্য শ্রদ্ধাকে প্রতি মাসে ৬ লক্ষ টাকা গুনতে হবে। অর্থাৎ বছরে মোট ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে ৭২ লক্ষ টাকা। প্রায় ৩,৯২৯ বর্গফুটের এই বিশাল বাড়িতে চারটি গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। শ্রদ্ধার এই নতুন বাড়িটি মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত। এই এলাকায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন ও হৃতিক রোশনের মতো মহাতারকাদের বসবাস। এখানকার প্রায় সবকটি বাড়িই সমুদ্রমুখী এবং অত্যন্ত সুরক্ষিত। বলিউড তারকাদের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে থাকার প্রবণতা নতুন নয়। এর আগে অভিনেতা ইমরান খান মাসে ৯ লক্ষ টাকা ভাড়ায় ফ্ল্যাট নিয়েছিলেন। এমনকি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও মাসে ৭ লক্ষ টাকা ভাড়ায় বাড়ি নিয়ে আলোচনায় এসেছিলেন। শ্রদ্ধা কাপুর সাধারণত খুব বেছে ছবি করেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া তার ‘স্ত্রী ২’ ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছে। এরপর এখন পর্যন্ত তার নতুন কোনো ছবি মুক্তি পায়নি। সূত্র : আনন্দবাজার
আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী

আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। এদিকে জানা গেছে, জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খুলেননি। এর আগে ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
ইংল্যান্ডের দুর্দান্ত জয়ে টিকে থাকল পাকিস্তান

ইংল্যান্ডের দুর্দান্ত জয়ে টিকে থাকল পাকিস্তান সুপার এইটে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪ উইকেটের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে এই ফলেই নতুন সমীকরণ তৈরি হয়েছে গ্রুপে, পাকিস্তানের সেমিফাইনালের আশা এখনো টিকে আছে। নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড, আর কিউইদের ভাগ্য ঝুলে গেছে শেষ ম্যাচের ওপর। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দ্রুত দুই ওপেনার বিদায় নিলে চাপে পড়ে দল। অধিনায়ক হ্যারি ব্রুক ২৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। জস বাটলার শূন্য রানে আউট হয়ে হতাশ করেন সমর্থকদের। মাঝের ওভারগুলোতে স্পিনার রাচিন রবীন্দ্র দুর্দান্ত বোলিং করেন। তিনি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন। শেষ তিন ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৩ রান, সমীকরণটা প্রায় অসম্ভবই মনে হচ্ছিল। তবে ১৮তম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়। গ্লেন ফিলিপসের সেই ওভারে ২২ রান তুলে নেন উইল জ্যাকস ও রেহান আহমেদ। জ্যাকস মারেন একটি ছক্কা ও দুটি চার, আর রেহান যোগ করেন একটি ছক্কা। এই ওভারেই ইংল্যান্ড নতুন করে ম্যাচে প্রাণ ফিরে পায়। শেষ দুই ওভারে দরকার ছিল ২১ রান। উত্তেজনায় ভরা ম্যাচ গড়ায় শেষ ওভারে, যেখানে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫ রান। প্রথম দুই বলে আসে ২ রান। তৃতীয় বলেই চার মেরে জয় নিশ্চিত করেন ইংল্যান্ডের ব্যাটাররা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন টম বেন্টন। উইল জ্যাকস করেন ৩২ রান। আর শেষদিকে রেহান আহমেদ মাত্র ৭ বলে ১৯ রানের ঝড়ো ক্যামিও ইনিংস খেলে ম্যাচের গতিপথ বদলে দেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৫৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন গ্লেন ফিলিপস এবং ৩৫ রান করেন টিম শেফার্ট। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে নিউজিল্যান্ডের সেমির ভাগ্য এখন নির্ভর করছে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের ফলের ওপর। ফলে ইংল্যান্ডের এই জয়েই নতুন করে প্রাণ ফিরে পেয়েছে পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন।