আবগারি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলা থেকে আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসৌদিয়া-সহ ২৩ জনকে শুক্রবার অব্যাহতি দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই মামলার তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছে আদালত। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে যায় কেজরিওয়ালের দল আপ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, অন্য অনেক বিষয়ের সঙ্গে নির্বাচনে বড় প্রভাব ফেলেছিল এই আবগারি দুর্নীতির মামলা। আপ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ঝোড়ো প্রচার চালিয়েছিল বিজেপি। আপ প্রধান কেজরিওয়ালের ক্ষেত্রে আদালত জানিয়েছে, গুরুতর অভিযোগের ক্ষেত্রে জোরালো তথ্যপ্রমাণ প্রয়োজন। কিন্তু তেমন কোনো তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই। অথচ সিবিআইয়ের পক্ষে দাবি করা হয়েছিল, আবগারি দুর্নীতি মামলায় মূল চক্রান্তকারী ছিলেন কেজরিওয়াল। সিবিআইয়ের উদ্দেশে নিম্ন আদালতের বিচারক জিতেন্দ্র সিংহ বলেন, “অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ দাখিল করতে না-পারলে সরকারি প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা টলে যায়।” সিসৌদিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত জানিয়েছে, সিবিআই এমন কোনো তথ্যপ্রমাণ দাখিল করেনি, যা থেকে সিসৌদিয়ার অপরাধমূলক আচরণের কোনো ইঙ্গিত পাওয়া যায়। বরং তদন্তকারী সংস্থার তরফে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হয়েছিল, তা স্ববিরোধিতায় ভরা। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সিসৌদিয়া। তখন তিনি দিল্লির আপ সরকারের উপমুখ্যমন্ত্রী। ১৮ মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হন তিনি।

কুমন্তব্যের শিকার ধৈর্যহারা শ্রাবন্তী পুলিশের দ্বারস্থ

কুমন্তব্যের শিকার ধৈর্যহারা শ্রাবন্তী পুলিশের দ্বারস্থ   পুলিশের দ্বারস্থ হলেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শরীরি গড়ন নিয়ে নেটিজেনদের কুমন্তব্য দেখে ধৈর্যের বাঁধ ভেঙেছে বলে দাবি তার। ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী তার চেহারা নিয়ে প্রতিনিয়ত কুমন্তব্যের শিকার হন। এসব দেখে দেখে এখন ধৈর্যহারা নায়িকা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ নিশ্চিত করেছে, তারা শ্রাবন্তীর অভিযোগ পেয়েছে। এ বিষয়ে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনই ‘সফট টার্গেট’। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবেই বলছি, এইভাবে সামাজিকমাধ্যমে দিনের পর দিন নোংরা মন্তব্য খুবই কুরুচিকর। আমার সম্পর্কে নেতিবাচক কথা তো বলা হচ্ছে! একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন হয়েছে।” কখনো পোশাক, কখনো শরীরি গড়ন নিয়ে অসংখ্যবার নেটিজেনদের নোংরা মন্তব্যের শিকার হয়েছেন। তবে এসব বিষয় নিয়ে আগে কখনো চিন্তিত ছিলেন। এর আগে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছিলেন, “কারো কারো স্বভাবই লোকজনকে নিয়ে সমালোচনা করা। এখন আর এসবে কিছু যায়-আসে না। কারণ আমি জানি, জীবন খুব অনিশ্চিত। আজ আছি, কাল নেই। বর্তমানে বাঁচি।” ‘ঠাকুমার ঝুলি’ শিরোনামে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। এতে তাকে নামভূমিকায় দেখা যাবে। এ সিরিজের লুক প্রকাশ্যে আসার পর নেতিবাচক সমালোচনার মুখে পড়েন এই নায়িকা। এ বিষয়ে শ্রাবন্তী বলেন, “ঠাকুমার চরিত্রে অভিনয়ের জন্য আমাকে তো সেইভাবে প্রস্তুতি নিতে হবে। ঠাকুমার গড়ন তো ছিপছিপে নায়িকা-সুলভ হতে পারে না। মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালোবাসেন। এর মধ্যে শুধু পুরুষ নন, মহিলারাও রয়েছেন।” এ চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছেন শ্রাবন্তী। তবে সিরিজটির শুটিং শেষ হওয়ায় এখন আবার শরীরচর্চায় মন দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে নারীসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে নারীসহ আটক ২ শিবগঞ্জ ও ভোলাহাটে পৃথক অভিযানে ৩৯ বোতল নেশাকারক সিরাপসহ এক ব্যক্তি এবং ১ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন, শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্নাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে রফিকুল ইসলাম এবং ভোলাহাটের ছোট গোপিনাথপুর গ্রামের মাতিন আলীর স্ত্রী হাসনাহেনা। আজ সকালে র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে মনাকষা শেখপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় বহনকালে ৩৯ বোতল নেশার সিরাপসহ হাতেনাতে আটক হন রফিকুল। এদিকে, প্রায় একই সময় ভোলাহাটের ছোট গোপিনাথপুর গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক হন হাসনা হেনা। এসময় তাঁর স্বামী পালিয়ে যান বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। এ সব ঘটনায় সংশ্লিস্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা।

দামকুড়ায় বাহারুল হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৪

দামকুড়ায় বাহারুল হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৪ গাজীপুর কালিয়াকৈর থানার পূর্ব চান্দুরা এলাকায় র‌্যাব-৫ ও র‌্যাব-১ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজশাহীর দামকুড়ায় বাহারুল হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- মামলার ১ নং আসামি মিলন ওরফে মিলু, ২নং আসামী সুমন, ৩নং আসামি কাওছার হোসেন এবং ৫নং আসামি মিল্টন। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাহারুলের বসত বাড়িতে প্রবেশ করে নির্মমভাবে হাসুয়া দিয়ে আঘাত করে। পরে উদ্ধর করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারী বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূমি সমস্যার সমাধানে ওয়ান স্টপ সার্ভিস চালু বলেছেন ভূমিমন্ত্রী

ভূমি সমস্যার সমাধানে ওয়ান স্টপ সার্ভিস চালু বলেছেন ভূমিমন্ত্রী ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সংক্রান্ত সব সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে। ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হবে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। আজ বেলা ১১টা থেকে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

চলতি মাসেই দেশে ১০ বার ভূমিকম্প অনুভূত

চলতি মাসেই দেশে ১০ বার ভূমিকম্প অনুভূত ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। চলতি মাসের প্রথম ২৭ দিনেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১০ দফা ভূকম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, এ মাসে ২৭ দিনেই ভূমিকম্প হয়েছে ১০ বার। সর্বশেষ আজ দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।  

জেদ্দায় ৫ দেশের মন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জেদ্দায় ৫ দেশের মন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ সকালে জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব বৈঠকে সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গেও বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।    

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে। আজ সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে।

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা গত কয়েক সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে প্রথম দিকে থাকছে ঢাকা। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় আজ সকাল ৮টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ঢাকার স্কোর ২৯৮। দূষণের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২১১। তৃতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৮৬। এছাড়া ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার এবং ১৮০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমন্ডু।

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে। এদিকে, পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, আফগান শহরগুলোতে তাদের ‘পাল্টা হামলা’ ছিল ‘আফগান হামলার’ জবাব। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে পাকিস্তান রাজধানী কাবুল, পাকতিকা এবং কান্দাহারের কিছু স্থানে বোমা হামলা হয়েছে। তবে তিনি দাবি করেছেন, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।