নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ

নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। নির্বাচন কমিশন ইসি জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। আর হিজড়া ১ হাজার ২২০ জন। ৩০০ আসনে মধ্যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি-১ আসনে। আর সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে। নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এর পাশাপাশি প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন।
দেশে এসেছে ৪ লাখ ২৮ হাজার ৮২৮ প্রবাসীর পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ ২৮ হাজার ৮২৮ প্রবাসীর পোস্টাল ব্যালট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি জানান, আজ সকাল ১১ টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।
আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী

আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ থেকে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে। ভোটের আগে চারদিন, ভোটের দিন এবং ভোটের পর দুইদিনসহ মোট সাতদিন তারা দায়িত্ব পালন করবে। এ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আজ থেকে আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।
৪৬তম বিসিএসে ১৪৫৭ জনকে নিয়োগের সাময়িক সুপারিশ

৪৬তম বিসিএসে ১৪৫৭ জনকে নিয়োগের সাময়িক সুপারিশ ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে সাময়িকভাবে সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয়। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৬ জানুয়ারি। গত বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৪ হাজার ৪২ জন উত্তীর্ণ হন। এর আগে ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক বিষয় এবং ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে পরীক্ষার্থীদের দাবির মুখে তা স্থগিত করা হয়। ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএস থেকে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে শিক্ষায় ৫২০ জন।
রমজান মাসে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

রমজান মাসে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা পবিত্র রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যান্য বছরের মতো এবারও রমজানে সব সরকারি দপ্তরে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। রবিবার (৮ ফেব্রুয়ারি) হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় এই সময়সূচি নির্ধারণ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সময়সূচি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রমজানে প্রতিদিন দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্র ও শনিবার বহাল থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে। বর্তমানে সরকারি অফিসের নিয়মিত সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজ নিজ আইন ও বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
রাজশাহীর বাগমারা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীর বাগমারা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫। তবে এই ঘটনায় কেউ আটক হননি। র্যাব জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে বাগমারা থানার বইকুড়ি সরদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের মোট ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং ৩২টি কুঠার সদৃশ টাঙ্গি। র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৫-এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেবে বলেও জানানো হয়।
র্যাবের অভিযান : গোমস্তাপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

র্যাবের অভিযান : গোমস্তাপুরে অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১টি ওয়ানশুটার পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। গত শনিবার রাত ১০টায় উপজেলার রহনপুর আড্ডা সড়কের উত্তর পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে। র্যাব আরো জানায়, শনিবার র্যাবের একটি টহল দল অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার উদ্দেশ্যে বের হয়। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে টহল দল জানতে পারে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কে আমগাছের গোড়ায় একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। সংবাদটি পেয়ে টহল দল শনিবার রাত ১০টায় সেখানে অভিযান চালায়। অভিযানে প্লাস্টিকের সাদা বস্তার ভেতর থেকে ২টি তলোয়ার, ১টি ভাঙা কাঠের বাঁটসহ রামদা, ১টি স্টিলের বাঁটসহ বল্লম, ২টি চাইনিজ কুড়াল, ১টি কাঠের বাঁটসহ ডেগার, ১টি দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ওয়ানশুটার পিস্তল, ২টি খালি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রগুলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীরা লুকিয়ে রেখেছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেল। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র গোমস্তাপুর থানায় জমা করা হয়েছে বলেও র্যাব জানায়।
এক দিন ৭ হাজার উইকেট পাবেন আশা রশিদ খানের

এক দিন ৭ হাজার উইকেট পাবেন আশা রশিদ খানের টি-টোয়েন্টির ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট শিকার করার খুব কাছে রশিদ খান। শনিবার (৮ ফেব্রুয়ারি) ৬৯৬ উইকেট নিয়ে বিশ্বকাপ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই আফগান লেগ স্পিনার। কিউইদের বিপক্ষে এক উইকেটের দেখা পান তিনি। ৭০০ উইকেটের মাইলফলক থেকে আর মাত্র ৩ উইকেট দূরে রশিদ খান। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ১৮৮ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন তিনি। রশিদের আশা ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে একদিন ৭ হাজার উইকেট পাবেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রশিদ বলেন, ‘বেশ ভালো লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৯-১০ বছর হলো খেলছি, এর মধ্যেই সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়াটা আমার কাছে স্বপ্নের চেয়েও বড় কিছু। এই অর্জন (৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ) হবে সত্যিই বিশেষ কিছু। কখনোই নিজের উইকেটের হিসাব রাখেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি আসলে নিজে কখনো উইকেট গুনে দেখি না। মিডিয়ার মাধ্যমেই জানতে পারি যে ওকে, আমি ৪০০, ৫০০ বা ৬০০ উইকেট পেয়েছি। তবে এগুলো নিয়ে খুব বেশি ভাবি না। আমি শুধু প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমাকে দলের জন্য পারফর্ম করে যেতে হবে এবং উইকেট নিতে হবে। এ সময় হাসির ছলে ৭ হাজার উইকেট পাওয়ার আশা প্রকাশ করে রশিদ বলেন, ‘৭০০ উইকেট কোনো ছোট বিষয় নয়। এখানে পৌঁছাতে অনেক সময় এবং কঠোর পরিশ্রম প্রয়োজন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই মাইলফলকের কাছাকাছি পৌঁছাতে পেরে আমি খুশি এবং আশা করি, একদিন ৭০০০ উইকেটেও পৌঁছাতে পারব (হাসি)।
নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড ‘সি’ গ্রুপের ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতেছে ইংল্যান্ড। দলটির অধিনায়ক হ্যারি ব্রুক সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাটিং করার। ফলে আগে ফিল্ডিং করবে নেপাল। রোববার (৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে। গত বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরে বিদায় নিয়েছিল। অন্যদিকে নেপাল বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই।ইংল্যান্ড একাদশ : ফিলিপ সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রশিদ, লুক উড। নেপাল একাদশ : কুশল ভুর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাওদেল (অধিনায়ক), দিপেন্দ্র সিং আইরি, আরিফ শেখ, লোকেশ বাম, গুলশন ঝা, করণ কেসি, নন্দন যাদব, সন্দিপ লামিচানে, শের মাল্লা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের পঞ্চম ম্যাচ চলছে। নেপালের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ব্রিটিশরা। ৪.৩ ওভার তথা মাত্র ১৫ বলে ৪৩ রানের ব্যাটিং তাণ্ডব চালান জশ বাটলার। তিনি মাত্র ১৭ বলে ৫টি চারের সাহায্যে ২৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার ফিল সল্ট। তিনি ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ে ৫৭ রানে ইংল্যান্ড হারায় ২ উইকেট। তৃতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৫৫ রান করে ফেরেন জ্যাকব বেথেল। তিনি আউট হন দলীয় ১২৮ রানে। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ফেরেন স্যাম করান। তিনি ৮ বলে ২ রান করে ফেরেন। অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের ফিফটি আর ইনিংসের শেষ দিকে উইল জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৭ উইটে েহারিয়ে ১৮৪ রান করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন জ্যাকব বেথেল। ৩২ বলে ৪টি চার আর তিন ছক্কায় ৫৩ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ১৮ বলে এক চার আর ৪টি ছক্কার সাহায্যে ৩৮ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস।
পাকিস্তানে হঠাৎ আমিনুল

পাকিস্তানে হঠাৎ আমিনুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রোববার সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। গতকাল রাতে তিনি ঢাকা ছেড়েছেন। জানা গেছে, আইসিসির ডাকা সভায় যোগ দিতে পাকিস্তান গেছেন আমিনুল। সন্ধ্যায় আইসিসির বোর্ড মেম্বারদের একটি সভা হওয়ার কথা রয়েছে। অনলাইনে হবে এই সভা। অনলাইন সভায় যোগ দিতে কেন বিসিবি সভাপতিকে পাকিস্তান যেতে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। রাইজিংবিডির পক্ষ থেকে বোর্ডের একাধিক পরিচালক ও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা কেউই নিশ্চিত করে বলতে পারেননি ভার্চুয়াল সভায় যোগ দিতে কেন পাকিস্তানে যেতে হয়েছে আমিনুলের! পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, সন্ধ্যায় ভার্চুয়াল সভা করবে আইসিসি। যেখানে আইসিসির বোর্ড মেম্বাররা উপস্থিত থাকবেন। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভির সঙ্গেও আলোচনায় বসার কথা খবরে নিশ্চিত করেছে জিও নিউজ। আচমকা বোর্ড সভা ডাকার পেছনে কারণ, ভারত ও পাকিস্তানের ম্যাচকে ঘিরে। নিরাপত্তাশঙ্কায় ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টুয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বাংলাদেশের প্রতি সংহতি জানাতে ভারতের বিপক্ষে ‘এ’ গ্রুপ থেকে এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত ও পাকিস্তানের ম্যাচকে ঘিরে অচলাবস্থা নিরসণে এই সভার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে পিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে আইসিসি। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) । যেহেতু ম্যাচটি শ্রীলঙ্কায় হওয়ার কথা, তাই পর্যটন খাত থেকে বাড়তি আয়ের প্রত্যাশা ছিল দেশটির। কিন্তু ম্যাচটি যদি শেষ পর্যন্ত না হয় তাহলে শ্রীলঙ্কাও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তারা চিঠি দিয়েছে। পিসিবি আশ্বস্ত করেছে তারা সরকারের সঙ্গে শ্রীলঙ্কার অনুরোধ নিয়ে কথা বলবে। পাকিস্তান ও ভারত এক দশকের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না। দুই প্রতিবেশী দেশ কেবল বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়। আইসিসির জন্য এই দুই দেশের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। আইসিসির লাভের বিরাট অংশ আসে এই ম্যাচ থেকেই। এবারের বিশ্বকাপের ম্যাচটি না হলে ধারণা করা হচ্ছে, ক্ষতি হতে পারে ২৫ কোটি ডলার। সব সংকট নিরসণেই এবার ফের আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। আগামী ১৫ ফেব্রুয়ারি দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।