প্রবাসীদের ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে না এলে বাতিল ঝুঁকিতে .

প্রবাসীদের ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে না এলে বাতিল ঝুঁকিতে  গণভোট ও পোস্টাল ব্যালটে যে সব প্রবাসী ভোট দিয়েছেন, তাদের ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে না পৌঁছালে বাতিলের ঝুঁকিতে পড়তে পারে। আজ পোস্টাল ভোট বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনার ব্যালট অবশ্যই ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সঠিক সময়ে পৌঁছানো দেরি হতে পারে। এর আগে ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনা করা হবে না।  

আইন লঙ্ঘন করায় সাড়ে ৩ হাজার প্রবাসী ফেরত পাঠিয়েছে কুয়েত

আইন লঙ্ঘন করায় সাড়ে ৩ হাজার প্রবাসী ফেরত পাঠিয়েছে কুয়েত আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। গত মাসে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তারের পর ওই অভিবাসীদের প্রত্যাবাসন করা হয় বলে সরকার জানিয়েছে। আজ কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত জানুয়ারিতে কুয়েতের সব গভর্নরেটে অভিযান পরিচালনা করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশের সব গভর্নরেটে সমন্বিত অভিযানের মাধ্যমে ওই প্রবাসীদের গ্রেফতার ও বহিষ্কার করা হয়।

ভারতকে শুল্ক ১৮ শতাংশ- বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

ভারতকে শুল্ক ১৮ শতাংশ- বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ঘোষণা করেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বন্ধুত্ব ও শ্রদ্ধার ফলে তার অনুরোধে ভারত ও অ্যামেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়েছি, যে চুক্তি অবিলম্বে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র ভারতের উপর শুল্কের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের উপরই সবচেয়ে কম শুল্ক ধার্য করলেন ট্রাম্প। পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ডের উপর উপর ১৯ শতাংশ, বাংলাদেশ ও ভিয়েতনামের পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। চীনের পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক রয়েছে। তবে জাপান, ইইউ, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের উপর ১৫ শতাংশ ও যুক্তরাজ্যের উপর ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় পাকিস্তান আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ অংশ নিতে গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে খেলতেই সাবেক চ্যাম্পিয়নদের আগমন। ১৫ সদস্যের পাকিস্তান দলটির নেতৃত্ব দিচ্ছেন সালমান আলী আগা। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর বিশ্রাম নেবে দল। আগামীকাল কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এই ভেন্যুতেই গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।