স্কুলপর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্কুলপর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশিদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই ডায়ালগ অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি এই ডায়ালগের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। সূচনা বক্তব্যে ব্র্যাকের কার্যক্রম তুলে ধরেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন। ডায়ালগ সঞ্চালনা করেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিকার—প্রতিরোধ বিষয়ক সাবির্ক দিক তুলে ধরেন ব্র্যাক, ডিজেডি রাজশাহী রিজিওনাল ম্যানেজার অপূর্ব সাহা। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন— সিসিডিবির এরিয়া ম্যানেজার ডা. নাইমা ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের এরিয়া কো-অর্ডিনেটর এ্যানি নকরেক, স্বপ্ন সারথির সদস্য পায়েল চৌধুরী। বক্তারা নারী ও কন্যাশিশুদের ওপর নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের সচেতন করা, কিশোর-কিশোরীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, এনজিওগুলোকে বিশেষ ভূমিকা রাখা, বাল্যবিয়ের কারণে তালাকপ্রাপ্ত হয়ে পরিবার থেকেই কন্যাশিশুদের নির্যাতনের শিকার, আইনের প্রয়োগসহ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিকার-প্রতিরোধে নানান পরামর্শ উঠে আসে ডায়ালগে। ব্র্যাকের এ ধরনের কর্মসূচির প্রশংসা করেন বক্তারা। ডায়ালগে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্কুলপড়ুয়া কিশোরী, সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
র্যাবের পৃথক অভিযানে ২৭৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র্যাবের পৃথক অভিযানে ২৭৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় র্যাবের দুটি পৃথক অভিযানে ২৯৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দাড়িগাছা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্দুল লতিফ এবং একই গ্রামের মৃত সেকেন্দারের ছেলে আবু সায়েদ আলী। র্যাব জানায়, গতকাল সন্ধ্যায় নিজ বসত বাড়ি থেকে সায়েদকে ১২০ বোতল এবং এর আগে বিকেলে আবু আব্দুল লতিফকে ১৭৭ বেতাল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রির গোপন খবরে অভিযান চালিয়ে ২৯৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায়, এসব ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক মামলা করা হয়েছে।
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ওয়াসিম আকরাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। মাসিক সভায়, জাতীয় সংসদ নির্বাচন, ডাকাতি, ছিনতাই, মাদক ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের ‘৯৯৯’ জাতীয় জরুরী সেবা নম্বরে দেয়া খবরে নিমগাছি সরকারপাড়া মহল্লার জেসামিয়া কওমি মাদ্রাসার আমবাগানের ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে পুলিশ। ২টি কালো এবং ৩টি লাল স্কচটেপে মোড়ানো অবিস্ফোরিত ককটেলগুলো একটি বাজার করা ব্যাগের ভেতর কাঠের গুড়ার মধ্যে রাখা ছিল বলে জানায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ককটেলগুলো উদ্ধারের পর পুলিশ এলাকাটিতে তল্লাশী চালায়। কে বা কারা কি উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখেছিল সেটি নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান পরিদর্শক।
মেয়ের ছবি তুলতেই রেগে গেলেন বিপাশা

মেয়ের ছবি তুলতেই রেগে গেলেন বিপাশা ছবি শিকারিদের দৌরাত্ব্যে বিপর্যস্ত বলিউডের নায়ক-নায়িকারা। পরিবার-প্রিয়জনের সঙ্গে হোক বা সন্তানের সঙ্গে, তাদের দেখা গেলেই ক্যামেরা রীতিমতো তাক করে ‘এক্সক্লুসিভ’ ছবি বা ভিডিও পাওয়ার জন্য। আর তাতেই বিরক্তির মাত্রা এমন চরমে পৌঁছায় যে মাঝেমাঝেই তা নিয়ে গর্জে ওঠেন তারকারা। এবার সেই তালিকায় উঠে এলে বাঙালি কন্যা ও বলিউড নায়িকা বিপাশা বসুর। সম্প্রতি মুম্বাইয়ে বান্দ্রায় মেয়ে দেবীকে নিয়ে পরিবারের সঙ্গে বেরিয়েছিলেন বিপাশা। কোলে ছিল তার সন্তান। গাড়ি থেকে নামামাত্রই বিপাশার কোলে তার মেয়েকে দেখামাত্রই ক্যামেরার ফ্ল্যাশ ঝলক দিয়ে ওঠে। তা বুঝতে পেরেই রীতিমতো মেজাজ হারান বিপাশা। ওই সময় রীতিমতো প্রতিবাদ করেন বিপাশা। মেয়ের মুখ হাত দিয়ে ঢেকে ক্যামেরা থেকে আড়াল করে মুখে বিরক্তি নিয়ে বিপাশা ওই ফটোগ্রাফারকে বলেন, ‘কে আপনি?’ প্রশ্ন ছুড়েই তাড়াতাড়ি লিফটের দিকে পা বাড়ান তিনি। তার পিছনেই দেখা যায় তার স্বামী করণ সিং গ্রোভারকেও। ক্যামেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনিও। বলে রাখা ভালো, এর আগে বিপাশাকে ক্যামেরাবন্দি করে তার আমূল পাল্টে যাওয়া চেহারা নিয়ে নানা ট্রোল ও মিম হয়েছে সামাজিকমাধ্যমে। সেক্ষেত্রেও একটা বড় ভূমিকা ছিল পাপারাজ্জিদের। ক্যামেরাবন্দি করা বিপাশার বিভিন্ন ভিডিও সেইসময় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে পাপারাজ্জিদের থেকে সন্তানকে আড়াল করার এমন ঘটনা ঘটেছে দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও। মেয়ে দুয়াকে নিয়ে বিমানবন্দরে যাওয়ার সময় বিনা অনুমতিতে মেয়ে দুয়ার ছবি ক্যামেরাবন্দি করলে রীতিমতো বিরক্ত হয়েছিলেন দীপিকা।
নির্বাচনি প্রচারণায় মাইক ব্যবহারে সময় বেঁধে দিল ইসি

নির্বাচনি প্রচারণায় মাইক ব্যবহারে সময় বেঁধে দিল ইসি প্রথমবারের মতো পোস্টার ছাড়াই এবারের নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১২টার পর থেকে শুরু হওয়া ভোটের এ প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালাতে পারবেন প্রার্থীরা। পাশাপাশি মাইক ব্যবহারেও নির্দিষ্ট সময় বেধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানায়, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি প্রচারণার মাইক ব্যবহারের নিময় মানতে হবে। কোনো নির্বাচনি এলাকায় মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্রের ব্যবহার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমাবদ্ধ রাখবে। মাইক ও লাউড স্পিকার ব্যবহার কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি কোনো নির্বাচনি এলাকায় একক কোনো জনসভায় একই সঙ্গে তিনটির অধিক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে সাধারণ প্রচারণার জন্য ব্যবহৃত মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। নির্বাচনি প্রচারকার্যে ব্যবহৃত মাইক বা শব্দ বর্ধনকারী যন্ত্রের শব্দের মানমাত্রা ৬০ ডেসিবেলের অধিক হতে পারবে না।
৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগ পেলেন ৩২৬৩ চিকিৎসক

৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগ পেলেন ৩২৬৩ চিকিৎসক ৪৮তম বিসিএসে (বিশেষ) ৩ হাজার ২৬৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে জারি করা হয়েছে। নিয়োগ হওয়া চিকিৎসকদের মধ্যে ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন এবং ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ‘জাতীয় বেতনস্কেল, ২০১৫’ অনুসারে ২২০০০-৫৩০৬০/ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তদের আগামী ১ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই সংশ্লিষ্ট বিভাগে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে চান না ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল সর্বোচ্চ দুই বছর বর্ধিত করতে পারবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়া চাকরি থেকে অপসারণ করা যাবে। ‘নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’ এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। গত বছরের ১৮ জুলাই এই বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা হয়, আর ফল প্রকাশ হয় ২০ জুলাই। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হন।
নির্বাচন ঘিরে সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি

নির্বাচন ঘিরে সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ওইদিন এবং তার আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। এর আগের দিন ১১ ফেব্রুয়ারি বুধবারও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর নির্বাচনের পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি ভোগ করবেন। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি থাকবে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবারও। ফলে তাদের কারও কারও কারখানার নিয়মে ছুটি আরও বেশি হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন উপলক্ষে দেওয়া সাধারণ ছুটিতে বেসরকারি অফিসও বন্ধ থাকতে পারে, যাতে প্রত্যেক নাগরিক নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শবে বরাতের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। ওই ক্ষেত্রে পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকে। কেউ এর পরদিন বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি কর্মস্থল থেকে ছুটি নিতে পারলে পরের দুদিন শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন।
জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত ১০

জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত ১০ ভারতের জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডোডা জেলার ভাদেরওয়াহ–চাম্বা আন্তঃরাজ্য সড়কের খন্নি টপ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুলেটপ্রুফ সেনাবাহিনীর গাড়িটি (ক্যাসপির) একটি অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্গম পাহাড়ি এলাকায় চলাচলের সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ডোডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমাদের সাহসী ১০ জন ভারতীয় সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। তাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ ত্যাগ আমরা চিরদিন স্মরণ করব। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি আরও বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছে। আহত ১০ জন সেনাসদস্যকে দ্রুত বিমানযোগে হাসপাতালে পাঠানো হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর জানান, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এদিকে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে কর্পস জানায়, ডোডা এলাকায় খারাপ আবহাওয়া ও দুর্গম ভূখণ্ডে চলাচলের সময় অভিযানে নিয়োজিত সেনাদের বহনকারী একটি সেনা যান সড়ক থেকে পিছলে খাদে পড়ে যায়। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত ও আহতদের পরিচয় জানাতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোনো ভোটারের এনআইডি নিলে শাস্তির হুঁশিয়ারি ইসির

কোনো ভোটারের এনআইডি নিলে শাস্তির হুঁশিয়ারি ইসির গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী, অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন কিংবা হস্তান্তর করা যাবে না। এছাড়া ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’র বিধি-৪ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনোপ্রকার চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না। এসব কার্যক্রম বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচন কমিশন সকল নাগরিক ও সংগঠনকে উল্লিখিত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভোটের প্রচারের আড়ালে ভোটারদের এনআইডি সংগ্রহের অভিযোগ বিএনপিতে দাখিল করেছে বিএনপি। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।