নাচোলে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

নাচোলে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং সেবার মান সম্পর্কে মতবিনিময় করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা বলেন, শুধু একদিনের উদ্যোগ নয়—সুস্থ থাকতে হলে হাসপাতালসহ নিজেদের আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার রাখা জরুরি। বিশেষ করে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হাসপাতালের কর্মচারী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

নাচোলে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু

নাচোলে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে অবস্থিত মন্ডল ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সুলতানা রাজিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন এ ব্যবস্থার আওতায় প্রতিটি মোটরসাইকেলকে ৫ দিনের জন্য ৫০০ টাকার জ্বালানি তেল দেওয়া হবে। এছাড়া পেট্রোলচালিত স্প্রে মেশিনের জন্য ৩০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিমসহ স্থানীয় কর্মকর্তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, নাচোল উপজেলা সদরের সুইটি ফিলিং স্টেশনটি মালিকদের পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। ফিলিং স্টেশনটি দ্রুত চালুর দাবিতে গত ৬ এপ্রিল এলাকাবাসী মানববন্ধনও করেন। বর্তমানে ওই স্টেশন বন্ধ থাকায় নাচোলের চালকদের দূরবর্তী এলাকা থেকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। এ অবস্থায় অ্যাপভিত্তিক জ্বালানি সরবরাহ কার্যক্রম কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গোমস্তাপুরে বিএমডিএ সেচ পাম্প পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গোমস্তাপুরে বিএমডিএ সেচ পাম্প পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নির্মিত সেচ প্রকল্পগুলো ঘুরে দেখেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিদর্শনের শুরুতে তিনি রহনপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় অবস্থিত একটি সেচ পাম্প পরিদর্শন করেন। পরে একই ইউনিয়নের কাজিগ্রাম এলাকায় পুনর্ভবা নদী থেকে পানি উত্তোলনের মাধ্যমে পরিচালিত সেচ পাম্পের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি বাঙ্গাবাড়ি ইউনিয়নের চুড়ইল বিল এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বিলটি খননের আশ্বাস দেন, যা বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, বিএমডিএ গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী আব্দুল মান্নানসহ অন্যরা। পরিদর্শন শেষে হারুনুর রশিদ রহনপুর উপজেলা ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি এলাকার উন্নয়ন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে ৪২% পজিটিভ, রিপোর্ট পেতে দেরি: স্বাস্থ্য বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে ৪২% পজিটিভ, রিপোর্ট পেতে দেরি: স্বাস্থ্য বিভাগ চাঁপাইনবাবগঞ্জে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় সন্দেহভাজন হাম রোগীদের নমুনা পরীক্ষায় প্রায় ৪২ শতাংশ পজিটিভ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. এ কে এম সাহাবুদ্দীন জানান, এখন পর্যন্ত জেলাসহ বিভিন্ন এলাকা থেকে পাঠানো ১০১টি নমুনার মধ্যে ৪২টির রিপোর্ট পজিটিভ এসেছে। এসব পরীক্ষা ঢাকায় অবস্থিত সরকারি ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে করা হচ্ছে। তিনি বলেন, সারা দেশ থেকে নমুনা আসায় ল্যাবে চাপ বেড়েছে, ফলে নতুন নমুনার রিপোর্ট পেতে দেরি হচ্ছে। অন্যদিকে, জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে পাঠানো নমুনাগুলোর মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক পজিটিভ পাওয়া গেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান বলেন, যাদের নমুনা পাঠানো হয়েছে তাদের প্রায় অর্ধেকের শরীরে সংক্রমণ নিশ্চিত হয়েছে। আরও অনেক নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও সেগুলোর সব রিপোর্ট এখনো হাতে আসেনি। তিনি আরও জানান, আগে হাম আক্রান্তদের বেশিরভাগই শিশু ছিল, বিশেষ করে ৯ মাসের কম বয়সীদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যেত। তবে সাম্প্রতিক সময়ে কিছু প্রাপ্তবয়স্কের মধ্যেও সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে। চলমান টিকাদান কর্মসূচির পূর্ণ সুফল পেতে অন্তত ২৮ দিন সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি। চিকিৎসকদের মতে, টিকাদানে ঘাটতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে টিকা নিয়ে নেতিবাচক প্রচারণাও সংক্রমণ বৃদ্ধির একটি কারণ। এতে অনেক মানুষ টিকা নিতে অনাগ্রহী হয়ে পড়ছেন। এদিকে, সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, নতুন করে ২৯ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে জেলায় বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৫৮৬ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। একই সঙ্গে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বহির্বিভাগে আরও ১৮ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলা হাসপাতালে ৬৩ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন। এ পরিস্থিতিতে জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৪২ শতাংশের বেশি শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য বিভাগ আশা করছে, এ কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে।

নতুন ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস

নতুন ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ পাস হয়েছে। আজ  সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। নতুন এই আইনের মূল লক্ষ্য সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ ও দমন নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট অপরাধের বিচার কার্যক্রমকে আরও কার্যকর করা। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ বাতিল হয়ে গেল।

গরমে হজমশক্তি বাড়ায় সজনে ডাঁটা

গরমে হজমশক্তি বাড়ায় সজনে ডাঁটা বসন্ত আগমনের সময় থেকেই বাজারে মিলছে সজনে ডাঁটা। মাছের তরকারি থেকে শুরু করে সরিষা দিয়ে সজনে ডাটা রান্না অনেকেরই পছন্দের। স্বাদের পাশাপাশি গরমের এই সবজিটি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। সজনে ডাঁটায় প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ক্যালশিয়াম, কার্বোহাইড্রেট, কপার, ফসফরাসের মতো নানা ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এমনিতে বসন্ত আর গ্রীষ্মের মাঝখানের এই সময়টাতে সংক্রমণজনিত নানা সমস্যা বাড়ে। গ্রীষ্মে বিভিন্ন ধরনের অসুখের ঝুঁকি এড়াতে তাই প্রতিদিনের খাদ্যতালিকায় সজনে ডাঁটা রাখার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। গরমে এই ডাঁটা খেলে যেসব উপকারিতা পাওয়া যায়- পানিশূন্যতায় ঝুঁকি কমায় সজনে ডাঁটায় পানির পরিমাণ বেশি। এর ফলে শরীরে পানির ঘাটতি পূরণ করতে খেতে পারেন সজনে ডাঁটা। গরমে শরীর ঠান্ডা রাখতেও সজনে ডাঁটার ভূমিকা অপরিসীম। প্রতিদিন এই ডাঁটা খেলে গরমে পানিশূন্যতার ঝুঁকি কমে। রোগ প্রতিরোধ শক্তি বাড়ে গরমে পেট খারাপ থেকে শুরু করে গ্যাস, অ্যাসিডিটিসহ নানা রোগের ঝুঁকি বাড়ে। শরীর থেকে অত্যধিক ঘাম বেরিয়ে যায় বলে, রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেকটা কমে যায়। সজনে ডাঁটায় থাকা পুষ্টি উপাদান বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায়। সেই সঙ্গে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডাঁটায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট জীবাণুর সঙ্গে লড়াই করতে সাহায্য করে। হজমের সমস্যা কমে গরমে প্রায়ই হজমের সমস্যা দেখা দেয়। এ কারণে সুস্থ থাকতে বাইরের খাবার খাওয়া এড়িয়ে জরুরি। সেই সঙ্গে নিয়মিত খাদ্যতালিকায় রাখতে পারেন সজনে ডাঁটা ।  পেটের সমস্যা কমাতে এই সবজির জুড়ি নেই।

কাঁচা কাঁঠালের কোফতা কারি তৈরির রেসিপি জেনে নিন

কাঁচা কাঁঠালের কোফতা কারি তৈরির রেসিপি জেনে নিন পাকা কাঁঠালই যে কেবল সুস্বাদু ও পুষ্টিকর তা কিন্তু নয়, বরং আপনি এতদিনে কাঁচা কাঁঠালের অনেক গুণের কথাও জেনে থাকবেন। কাঁচা কাঁঠাল তো আর খেতে মিষ্টি কিংবা রসালো নয়, তাই এটি তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয়। চিংড়ি দিয়ে কাঁচা কাঁঠালের ভুনা কিংবা মাংসের সঙ্গে কাঁচা কাঁঠাল খাওয়া হয়েছে নিশ্চয়ই? এবার তবে জেনে নেন কাঁচা কাঁঠাল দিয়ে কোফতা কারি তৈরির রেসিপি- তৈরি করতে যা লাগবে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল- ১ কাপ সেদ্ধ আলু- ১ কাপ পেঁয়াজ কুচি- ২টি ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি- ৪টি জিরা গুঁড়া- ১ চা চামচ বেসন- ২ টেবিল চামচ হলুদ গুঁড়া- ১ চা চামচ মরিচ গুঁড়া- ১ চা চামচ জিরা গুঁড়া- ১ চা চামচ ধনিয়া গুঁড়া- ১ চা চামচ গরম মসলা গুঁড়া- ১ চা চামচ আদা বাটা- ১ চা চামচ রসুন বাটা- ১ চা চামচ পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ আস্ত জিরা- ১ চা চামচ তেল- পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন সেদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল ও আলুর সঙ্গে লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়াপাতা কুচি ও বেসন দিয়ে মেখে গোল গোল করে তেলে ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে বাকি তেলে আস্ত জিরা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ সোনালি হয়ে এলে তাতে সব মসলা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে তাতে পরিমাণমতো পানি দিন। পানি ফুটে উঠলে তাতে কোফতা দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। ঝোল গাঢ় হয়ে উপরে তেল ভেসে উঠলে গরম মসলা গুঁড়া ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

অন্তর্জালে ফাঁস বিজয় অভিনীত শেষ সিনেমা আইনি নোটিশ জারি

অন্তর্জালে ফাঁস বিজয় অভিনীত শেষ সিনেমা আইনি নোটিশ জারি অন্তর্জালে ফাঁস হয়েছে থালাপাতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’। বিভিন্ন মাধ্যমে সিনেমাটির এইচডি প্রিন্ট পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে আইনি নোটিশ জারি করেছেন নির্মাতারা। আইনি নোটিশে বলা হয়েছে, “হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, ইউটিউব, ওয়েবসাইট, টরেন্ট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে ‘জন নায়াগান’ সিনেমার ফাঁস হওয়া দৃশ্য ডাউনলোড, ফরওয়ার্ড, শেয়ার, আপলোড, রিপোস্ট, সংরক্ষণ বা প্রচার করা গুরুতর অপরাধ এবং কপিরাইট লঙ্ঘন। এ ধরনের কাজে জড়িত প্রত্যেক ব্যক্তি আলাদাভাবে ফৌজদারি ব্যবস্থার মুখোমুখি হবেন। যারা অবৈধভাবে সিনেমাটির ফাঁস হওয়া দৃশ্য ডাউনলোড করছেন এবং ছড়িয়েছে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কেবল তাই নয়, সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও এ নোটিশে জানানো হয়েছে। সর্ব সাধারণকে সতর্ক করে নোটিশে বলা হয়েছে, “সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে, ‘জন নায়াগান’ সিনেমা সংক্রান্ত ফাঁস হওয়া কনটেন্ট ডাউনলোড, গ্রহণ, সংরক্ষণ, শেয়ার বা প্রচার করবেন না। এরপরও কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। আর এর দায়ভার তাকেই বহন করতে হবে।” থালাপাতি বিজয় অভিনীত ‘জন নায়াগান’ সিনেমা গত ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু বিজয় ভক্তদের উচ্ছ্বাসে জল ঢেলে দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, পূর্ব নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। কারণ চার মাস পেরিয়ে গেলেও এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি এটি। সিনেমাটির মুক্তি আটকে যাওয়ার কোনো কারণ পরিষ্কারভাবে ব্যাখ্যা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) না পাওয়ার কারণে জটিলতা তৈরি হয়েছে। অতিরিক্ত সহিংসতা নিয়ে প্রথমে আপত্তি জানায় বোর্ডের সদস্যরা। কয়েকটি দৃশ্য কাটছাঁট করার নির্দেশ দেন। পরে তা সংশোধন করে জমা দেওয়া হয়। তবে শেষ মুহূর্তে বোর্ডের একজন সদস্য নতুন করে আরো কিছু আপত্তি তোলেন। এরমধ্যে প্রধান আপত্তি সিনেমাটির কয়েকটি দৃশ্যে প্রতিরক্ষা বাহিনীর প্রতীক ব্যবহার নিয়ে। এ বিষয়ে বোর্ডের মত, ব্যাখ্যা ও সরকারি অনুমোদন প্রয়োজন। বিষয়টি বিদ্যমান নির্দেশিকা লঙ্ঘন করছে কি না, তা নির্ধারণের জন্য বিশেষজ্ঞদের পর্যালোচনার জন্য পাঠানো হয়। বিষয়টি আদালতেও গড়িয়েছে। প্রযোজকরা আদালতে দাখিল করা আবেদনে জানিয়েছেন, সহিংসতা সংক্রান্ত প্রাথমিক কাটছাঁটের পর ২০২৫ সালের ২২ ডিসেম্বর তাদের জানানো হয়েছিল যে, সিনেমাটি ইউ/এ সার্টিফিকেট পাবে। তবে নতুন আপত্তি আসায় বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা এবং প্রয়োজনীয় পরিবর্তন (যদি থাকে) না হওয়া পর্যন্ত চূড়ান্ত সার্টিফিকেশন স্থগিত রাখা হয়েছে। ‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে রাজনৈতিক দল গঠন করেছেন বিজয়। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক কাজ পরিচালনার পাশাপাশি ‘জন নায়াগান’ সিনেমার শুটিং করেন তিনি। এইচ. বিনোত পরিচালিত এই সিনেমায় বিজয়ের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। বিজয়-পূজা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। *দ্য ফ্রি প্রেস জার্নাল অবলম্বনে

পরীমণি হঠাৎ রহস্যময়ী লুকে 

পরীমণি হঠাৎ রহস্যময়ী লুকে  ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। বিশেষ করে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্ত কিংবা অনুভূতির কথা শেয়ার করে তৈরি করেন ব্যাপক কৌতূহল। এবার অনেকদিন পর নিজের বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছেন এই নায়িকা, যা নিয়ে ভক্তমহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন নায়িকা। যেখানে হঠাৎ পরীর নতুন সাজ এবং ভঙ্গি দেখে অনেক নেটিজেনই কৌতূহলী হয়ে পড়েছেন। ছবিগুলোতে দেখা যায়, একটি লাল-কালো ফ্লোরাল প্রিন্টের পোশাকে জানালার পাশে বসে আছেন পরীমণি। দিয়েছেন নানা পোজ। তিনটি ছবির একটি ছবিতে আবার মুখ ফিরিয়ে ছিলেন, শুধু দেখা যায় তার পেছনে লম্বা খোলা চুল। কখনো গালে, আবার কখনো কাঁধে হাত দিয়ে ভিন্ন ভঙ্গিতে নিজেকে মেলে ধরেন। পোস্টের ক্যাপশনে দিয়েছেন শুধু একটি লাল গোলাপের ইমোজি। ছবিগুলো পোস্ট করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়া ও শত শত মন্তব্য জমা পড়ে। নেটিজেনদের একাংশ তার রূপের প্রশংসা করলেও বড় একটি অংশ তার বর্তমান সম্পর্ক নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন। বিশেষ করে, তার জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটেছে কি না কিংবা তিনি আবারও বিয়ের কথা ভাবছেন কি না- এ ধরনের প্রশ্নই ছিল বেশি। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করলেও কাজের ক্ষেত্রে এখন খুব একটা দেখা মেলে না পরীমণিকে। যদিও শোনা যাচ্ছে, বর্তমানে তার হাতে বেশ কিছু নতুন চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টের কাজ রয়েছে। ব্যক্তিগত জীবনে সিংগেল মাদার হিসেবে কাটাচ্ছেন নায়িকা; সন্তান পূণ্য ও প্রিয়মকে নিয়ে ব্যস্ত সময় পার করেন।

জ্বালানি তেল পাচার রোধে সতর্ক অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ

জ্বালানি তেল পাচার রোধে সতর্ক অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি বছরের মার্চের শুরু থেকেই সারাদেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়| সেই সময় দেশে রমজান মাস থাকায় অস্থিরতা তীব্র আকার ধারণ করে| দাম বাড়ার আশঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে লাইন দীর্ঘতর হয়| এর প্রভাব পড়ে চাঁপাইনবাবগঞ্জেও| সীমান্তঘেঁষা জেলা হওয়ায় পাশের দেশ ভারতে পাচারের আশঙ্কা ˆতরি হয়| তাই জ্বালানি তেল পাচার রোধে পরিস্থিতির শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি বৃদ্ধি করে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি| সীমান্ত দিয়ে যেন কোনোভাবেই জ্বালানি তেল ভারতে পাচার না হতে পারে সেজন্য চেকপোস্টও বসানো হয়| পাশাপাশি প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী পাচার রোধে তৎপরতা শুরু করে| উল্লেখ্য, বাংলাদেশের চেয়ে ভারতে জ্বালানি তেলের দাম বেশি| স্থানভেদে ভারতে জ্বালানি তেলের দাম ১২৫ থেকে ১৪৫ টাকার কাছাকাছি| এমন পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে, তেল মজুত করার অভিযোগ উঠলেও পাচার সম্পর্কিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি| এছাড়া মজুত রোধে জেলার সব ফিলিং স্টেশনেই প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়| কয়েকটি পাম্পকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করা হয়| গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ মজুতকৃত জ্বালানি তেলও উদ্ধার করা হয়| সরকারি নির্দেশনা মোতাবেক জেলার সব পাম্পে ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়| চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন ও ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন| এই তিন ব্যাটালিয়নের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার একাংশ, মহানন্দা ব্যাটালিয়ন শিবগঞ্জের একাংশ ও ভোলাহাট উপজেলা সীমান্ত এবং নওগাঁ ব্যাটালিয়ন গোমস্তাপুর উপজেলার সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করে| জ্বালানি তেল নিয়ে সৃষ্ট পরিস্থিতির শুরু থেকে এই তিন ব্যাটালিয়ন সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমও পরিচালনা করে আসছে| ৫৯ বিজিবি সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাক তল্লাশি কার্যক্রম শুরু করে| যাতে ভারতীয় ট্রাকগুলো পণ্য খালাস করে খালি ট্রাক নিয়ে ফিরে যাবার সময় বাংলাদেশের জ্বালানি তেল নিয়ে যেতে না পারে| অন্যদিকে জেলা পুলিশ বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসায়, মজুত ও পাচার রোধে| প্রশাসনের পক্ষ থেকেও পাচার রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করার পাশাপাশি ফিলিং স্টেশনগুলোর ওপর কড়া নজরদারি রাখা হয়| এছাড়া পাচার রোধে প্রকৃত কৃষকদের কৃষি বিভাগের ও বেসরকারি হাসপাতালের জেনারেটরের জন্য সিভিলে সার্জনের সুপারিশের ভিত্তিতে ডিজেল দেয়ার ব্যবস্থা করা হয়| সতর্কতার অংশ হিসেবে কয়েক দফা পাম্পমালিক ও ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ˆবঠকও করা হয়| ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন— সীমান্ত দিয়ে জ্বালানি তেল যেন পাচার হতে না পারে সেজন্য বিজিবির টহল জোরদার রয়েছে| এছাড়াও কেউ অবৈধভাবে মজুত করতে না পারে সে জন্যও বিজিবি কাজ করছে| পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে| ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এর আগে জানিয়েছিলেন, সোনামসজিদ স্থলবন্দরে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে| ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন— পরিস্থিতির শুরু থেকে এখন পর্যন্ত ১৬ বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থায় আছে| চেকিংয়ের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে| চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী গৌড় বাংলাকে বলেন— পাচার রোধে সংকট পরিস্থিতির শুরুতেই আমরা জ্বালানি তেল পাম্প মালিক সমিতির সঙ্গে ˆবঠক করেছি| পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বিজিবি সতর্ক আছে এবং চেকপোস্ট বসিয়েছে| পুলিশেরও বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে এবং তারাও পাচার রোধে সচেষ্ট আছে| আমরা জেলা প্রশসনের পক্ষ থেকে সার্বক্ষণিক সতর্ক আছি| এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ| আপনারা আমাদের সহযোগী হিসেবে কাজ করছেন| যে কোনো ধরনের অপরাধের খবর পেলে আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব| চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে তিনি বলেন— সরবরাহের কোনো ঘাটতি নেই, বরং গতবারের তুলনায় এবার বেশি সরবরাহ দেয়া হয়েছে| কিন্তু ভোক্তাদের মধ্যে একটু মজুত করার একটি প্রবণতা থাকে এবং আতঙ্ক থাকার কারণে একটু বেশি করে তেল নিতে চায়তেন| বিশেষ করে মোটরসাইকেল চালকরা তেল নিতে আসতেন এবং পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমে যেত| এছাড়া কিছু অসাধু লোকজন সুযোগ যে নেয়নি তা নয়| আমরা দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে মজুতদারি করার একটা চেষ্টা ছিল| আমরা সেটা রোধ করার চেষ্টা করেছি| আমাদের এখানে দুটি ইন্সিডেন্ট হয়েছিল| যদিও তেলের পরিমাণ খুব বেশি না, তবুও আমরা মোবাইল কোর্ট করে রিকভার করেছি| একটি পেট্রোল পাম্পকে জরিমানাও করা হয়েছে| মোবাইল কোর্ট প্রতিনিয়তই চলছে| এর পাশাপাশি আমরা নতুন একটি ইনিসিয়েটিভ নিয়েছি| সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ সিস্টেম চালু করেছি| বুধবার (৮ এপ্রিল) শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় চালু করার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) সদর উপজেলায় অ্যাপের মাধ্যমে তেল বিক্রির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| ৫০০ টাকার বিনিময়ে মোটরসাইকেল চালকদের ৫ দিনের তেল দেয়ার ব্যবস্থা করেছি| একজন মোটরসাইকেল চালক ৫ দিনের আগে জেলার অন্য কোনো পাম্পে গেলেও তেল পাবেন না| প্রমাণ হলে তার ন¤^রটি ব্লক হয়ে যাবে| এই অ্যাপস চালুর ফলে জনমনে একটা ¯^স্তি ফিরে আসছে এবং ভোগান্তি কমে যাবে বলে আশা করছি|