সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকারের আহ্বান

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকারের আহ্বান সম্প্রতি সংগঠিত অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আজ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে সরকার বলেছে, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সব নাগরিককে আহ্বান জানানো হচ্ছে—কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে—এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দিতে পারি না এবং দেব না। অন্তর্বর্তী সরকার আরো জানিয়েছে, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার।
ভোট দিতে অ্যাপে প্রবাসী নিবন্ধন ৫ লাখ ৬ হাজার

ভোট দিতে অ্যাপে প্রবাসী নিবন্ধন ৫ লাখ ৬ হাজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন ৫ লাখ ৬ হাজার ৬৭ জন প্রবাসী। এর মধ্যে ৪ লাখ ৭৫ হাজার ২৭১ জন পুরুষ এবং ৩০ হাজার ৭৯৪ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
ভুয়া তথ্য ও গুজব ঠেকাতে এনসিএসএর বিশেষ সেল

ভুয়া তথ্য ও গুজব ঠেকাতে এনসিএসএর বিশেষ সেল ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল সক্রিয় করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এনসিএসএ। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য শনাক্ত, যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করার কাজ করবে এই সেল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এনসিএসএ জানিয়েছে, বিশেষ সেলটি সার্বক্ষণিকভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ভুয়া খবর, উসকানিমূলক তথ্য ও বিভ্রান্তি সৃষ্টিকারী কনটেন্ট দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজকের ইউজিসির দুই পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

আজকের ইউজিসির দুই পদে নিয়োগ পরীক্ষা স্থগিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক/সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমসিকিউ টাইপের এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, পরিচালক ড. শামসুল আরেফিন শুক্রবার সকালে এ তথ্য জানান। ইউজিসি জানায়, ১৫ পদে ৭ হাজার ৩৫১ জন প্রার্থী ছিল। নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
পাকিস্তানে থাকা ৫৩৫ আফগান নাগরিককে আশ্রয় দেবে জার্মানি

পাকিস্তানে থাকা ৫৩৫ আফগান নাগরিককে আশ্রয় দেবে জার্মানি পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ জন আফগান নাগরিককে জার্মানিতে বসবাসের অনুমতি দেওয়া হবে বলে জার্মান সরকার গতকাল জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট আরএনডি মিডিয়া নেটওয়ার্ককে বলেছেন, বার্লিন চায় ‘ডিসেম্বরে যতটা সম্ভব’ এসব মামলার প্রক্রিয়া শেষ করতে, যাতে সংশ্লিষ্ট আফগানরা জার্মানিতে প্রবেশ করতে পারেন। এই আফগান নাগরিকদের আগের জার্মান সরকারের একটি শরণার্থী কর্মসূচির আওতায় নেওয়া হয়েছিল। তবে মে মাসে রক্ষণশীল চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস দায়িত্ব নেওয়ার পর কর্মসূচিটি স্থগিত হলে তারা পাকিস্তানে আটকা পড়েন। পাকিস্তান বছরের শেষ নাগাদ এসব মামলার নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করেছিল।
শিবগঞ্জে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

শিবগঞ্জে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন শিবগঞ্জ উপজেলায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস২০২৫ উদয়াপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে রেলী ও উন্মুক্ত আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় আলোচনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাইগেশন প্রোগ্রামের প্রতিনিধি মোঃ বাবুল ইসলাম। রেলিতে সরকারি বেসরকারি এবং মাইগ্রেন্ট জনসাধারণ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলার আইসিটি বিভাগের মোহাম্মদ রাসেল, মোহাম্মদ তহুরুল ইসলাম, এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধি মোঃ বাবুল ইসলামসহ অন্যান্য।
চাঁপাইনবাগঞ্জে নিরাপদ পানিসহ বিভিন্ন বিষয়ে গৃহীত প্রকল্পের অবহিতকরণ সভা

চাঁপাইনবাগঞ্জে নিরাপদ পানিসহ বিভিন্ন বিষয়ে গৃহীত প্রকল্পের অবহিতকরণ সভা চাঁপাইনবাগঞ্জে নিরাপদ পানি, স্বাস্থ্যম্মত পায়খানা ব্যবহার ও স্বাস্থ্যকর অভ্যাস বিষয়ক স্পেশাল প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিসিডিবি হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাগঞ্জ এরিয়া প্রোগ্রাম-ওয়াশ বিজনেস প্লান প্রকল্প এই সভার আয়োজন করে। সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস সভার উদ্দেশ্য তুলে ধরেন। এসময় সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা প্রকল্পের কার্যক্রম সকলের সামনে তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়নের জন্য সকলের পরামর্শ ও মতামত গ্রহণ করেন। সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জন পলাশ হাঁসদা এই এলাকার পানি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত চিত্র তুলে ধরেন এবং এলাকার অবস্থা বিবেচনা করে পরবর্তীতে কার্যক্রম বাস্তবায়ন করার পরামর্শ প্রদান করেন। তিনি ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামকে সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন। সভায় চাঁপাইনবাবগঞ্জ এপির কর্মকর্তা আনোয়ার হোসেন, লিন্ডা রিচিল, লাভলী খাতুন ও মুস্তাফিজুর রহমান, (ঝিলিম, গোবরাতলা, বারোঘরিয়া, মহরাজপুর ও ইসলামপুর ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।
বাবুডাইংয়ে চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প উদ্বোধন

বাবুডাইংয়ে চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার। বৃহস্পতিবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেহালা কলোনি মহল্লায় চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপ কার্যালয়ে ‘প্রকৃতির মেলবন্ধনে রোভারিং’ স্লোগানে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন জেলা থেকে রোভার সদস্যরা অংশ নেয়। ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে বাবুডাইং আলোর পাঠশালা। সকাল ৯টায় মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার ডেন (কার্যালয়)-এ পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন ক্যাম্প চিফ বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেনার (এএলটি) সাইফুল ইসলাম। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন— প্রোগ্রাম চিফ বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার এএলটি কে এ এম মাহফুজুর রহমান, ডেপুটি ক্যাম্প চিফ জেলা রোভারের সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্যাম্প কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, আবাসন ইনচার্জ ও বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, ক্যাম্পের সমন্বয়ক ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. হেলাল উদ্দিন শেখ নাসিম, ক্যাম্প পরিচালক চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সহসভাপতি সাঈদ মাহমুদ। ট্র্যাকিং মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নির্মল কোল। এসময় বক্তারা বলেন, এ ক্যাম্পটির মাধ্যমে রোভার সদস্যরা নানা বিষয়ে রোমাঞ্চকর ও শিক্ষণীয় বিষয় জানতে পারবে। তারা এ ক্যাম্প চলাকালীন ২৫টি মিশন সম্পন্ন করবে। এর মধ্যে রয়েছে— সেভ দ্য নেচার অ্যান্ড আর্ন মানি, নেচার অবজারভেশন, ব্যাক উডস্ ম্যান কুকিং, নাইট হাইকিং, অ্যামেজিং নাইট, সাইড সীন, সোশ্যাল ডেভেলপমেন্ট, অ্যামেচার রেডিও অ্যাক্টিভিটিজ, ফায়ার অ্যান্ড রেসকিউ, ক্যারিয়ার প্ল্যানিং। এসব চ্যালেঞ্জের মাধ্যমে তারা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জঙ্গল, টিলাবেষ্টিত প্রতিকূল পরিবেশ অতিক্রম করবে। পরিদর্শন করতে পারবে কোল ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের জীবন গাঁথার গল্প। এছাড়া ঐতিহাসিক সোনামসজিদ পরিদর্শনের মাধ্যমে ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে জানার সুযোগ পাবে।
জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব দেশ—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ দিবসটি উপলক্ষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ, ব্র্যাক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনি তার বক্তব্যে বিদেশ গমনেচ্ছুদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্ব দক্ষ মানুষদের বিশ্ব। কাজেই যে দেশে যাবেন সে দেশের ভাষা এবং যে কাজে যাবেন সেই কাজ সম্পর্কে দক্ষতা অর্জন করে যাবেন। তা না হলে যে স্বপ্ন নিয়ে বিদেশ যাবেন তা স্বপ্নই থেকে যাবে। তাছাড়া বেসিক ইংরেজিটা ভাষাটাও শিখে যাবেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্যে অভিবাসন সম্পর্তিক সার্বিক বিষয় তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম। তিনি জানান, বর্তমানে টিটিসিতে জাপান, জার্মান ও কোরিয়ার ভাষা শিক্ষা কোর্স চালু আছে। আরো ৩ টি দেশের ভাষা শিক্ষা কোর্স চালুর অনুমতি পাওয়া গেছে। ইসলামি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র অ্যাসিস্টেন্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ তার বক্তব্যে জানান, বর্তমানে ইসলামি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখা আবার ঘুরে দাঁড়িয়েছে, এখন ডিপোজিট প্রায় দেড়শ কোটি টাকা ছাড়িয়েছে এবং গত এক বছরে চাঁপাইনবাবগঞ্জে শুধু ইসলামি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬শ কোটি টাকার ওপর। এছাড়াও আলোচনায় অংশ নেন. প্রবাসী কল্যাণ ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক কার্তিক কুমার প্রাং, ব্র্যাকের জেলা সমন্বকারী মমেনা খাতুন, সফল প্রবাসী মো. শরিফ ও ফাতেমা খাতুন। আলোচনা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী দুইজনকে ক্রেস্ট প্রদান করা হয়।
ছত্রাজিতপুরে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপিত

ছত্রাজিতপুরে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপিত শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ফাজিল (স্নাতক) মাদরাসায় বিশ্ব আরবি ভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়। ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার উদ্যোগে “আরবি ভাষার জন্য উদ্ভাবনী পথ : আরো অন্তর্ভুক্তিমূলক ভাষাগত ভবিষ্যতের জন্য নীতিমালা ও চর্চা” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসাটির অধ্যক্ষ মো. এনামুল হক। এসময় শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আরবি ভাষা শুধু একটি ধর্মীয় ভাষাই নয়, বরং এটি বিশ্বসভ্যতা, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনের এক গুরুত্বপূর্ণ বাহক। আধুনিক যুগে আরবি ভাষার বিকাশ ও প্রসারে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি গ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক ভাষানীতি প্রণয়ন অত্যন্ত জরুরি। বক্তারা আরবি ভাষা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণের দাবি জানান।