ভূমিসেবায় স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ অপরিহার্য

ভূমিসেবায় স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ অপরিহার্য ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা প্রদানের মাধ্যমে নাগরিকদের সন্তুষ্টি বিধান করাই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব। আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সুশাসন ও নৈতিকতা সম্পর্কিত ধারণা এবং মূল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক’ বিষয়ক কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা জানান।
ইউক্রেনের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা

ইউক্রেনের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরে গুলিতে নিহত হয়েছেন দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি। স্থানীয় সময় ৩০ আগস্ট দুপুরে অজ্ঞাত একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং হামলাকারী পালিয়ে যায়। তাকে ধরতে দেশজুড়ে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, এ হত্যাকা-ের তদন্ত শুরু হয়েছে। এখনও হত্যাকারীর পরিচয় কিংবা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৫৪ বছর বয়সী পারুবি ২০১৬ সালের এপ্রিলে ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন এবং ২০১৯ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৩-১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের দাবিতে অনুষ্ঠিত ইউরোমাইদান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি।
তীব্র গরমে এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন

তীব্র গরমে এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন আমিরাতের তীব্র গরমের কারণে এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ এর ম্যাচ সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আয়োজকদের দেওয়া নতুন সূচি অনুযায়ী মোট ১৯ ম্যাচের মধ্যে ১৮টিই শুরু হবে আধাঘণ্টা দেরিতে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অর্থাৎ, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তবে ব্যতিক্রম থাকবে মাত্র একটি ম্যাচ। ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে অনুষ্ঠিতব্য সংযুক্ত আরব আমিরাত ও ওমানের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের হাইভোল্টেজ এর ম্যাচ। ভারত তাদের টুর্নামেন্ট শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে গ্রুপপর্ব শেষ করবে টাইগাররা।
ভারতকে হারিয়ে সাফে রানার্স আপ বাংলাদেশ

ভারতকে হারিয়ে সাফে রানার্স আপ বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা আগেই হাত ছাড়া করেছিল বাংলাদেশ। তবে নিজেদের শেষ ম্যাচে চমক দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে রানার্স হয়েছে বাংলাদেশ। আজ বিকেলে ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। বিরতির পর উভয় দলই আরো ২টি করে গোল দিলেও জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের নারীরা। এই জয়ে বাংলাদেশ ৬ ম্যাচের ৪টিতে জিতে, ১টিতে ড্র করে ও ১টিতে হেরে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে এবারের আসর শেষ করলো। তবে ভারত আজকে হারলোও ৬ ম্যাচের ৫টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে।
জরিমানার কবলে শ্রীলংকা ক্রিকেট দল

জরিমানার কবলে শ্রীলংকা ক্রিকেট দল গত শুক্রবার হারারেতে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে শ্রীলংকা ক্রিকেট দল। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলংকাকে। আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিবৃতিতে বলা হয়, আইসিসির আচরণবিধির ২ দশমিক ২২ ধারা ভঙ্গের কারণে খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। লংকান অধিনায়ক চারিথ আসালঙ্কা অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ২৯০

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ২৯০ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৬৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২২ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৬৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় ৫২২ জনসহ মোট গ্রেপ্তার হয়েছেন এক হাজার ২৯০ জন। পুলিশের এ বিশেষ অভিযানে ওয়ান শুটারগান ৪টি, দুই নলা বন্দুক একটি, একনলা বন্দুক একটি, এলজি ৭টি, একনলা শটগান একটি, এয়ারগান একটি, পিস্তল ৪টি, কার্তুজ ১৯ রাউন্ড, খোসা ৩৫টি, লোহার চাপাতি একটি, ছুরি ৬টি, রামদা ৬টি ও সুইচ গিয়ার চাকু একটি উদ্ধার করা হয়।