৯ম পে স্কেলের দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি 


নবম পে স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। পরে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন— সংগঠনটির সভাপতি ওবায়দুর ইসলাম ও সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক আরিফ ইকবালসহ অন্য কর্মচারীবৃন্দ। ৯ম পে স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন। উল্লেখ্য, গতকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।