স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’-এই প্রতিপাদ্যে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম| এ দুটি ফোরামের পরিকল্পনা সভা আজ সকালে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে| সভায় সভাপতিত্ব করেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান | সভায় সূচনা বক্তব্য দেন- প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক হাসিব হোসেন| সভা সঞ্চালনা করেন- স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকালপার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ| এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি বাবর আলী, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, যুব সংগঠন বিষয়ক সম্পাদক খন্দকার আবদুল ওয়াহেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন মুক্তা, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের স্বমন্বয়কারী রাফিউল ইসলামসহ ফোরামের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন| সভায় নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি তানজিলা খাতুন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিকসহ অন্যরা অংশ নেন| কর্মপরিকল্পনা সভার সহযোগী হিসেবে ছিলেন- প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুল| পরিকল্পনা সভায় চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে বেশ কিছু পরিকল্পনা ও সিদ্ধান্ত গৃহীত হয়| উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা ˆতরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্য সেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম| এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি|