সৌদি পৌঁছেছেন ৩৩,৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩,৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন| আজ বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ৮৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে| বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ফ্লাইটে ১৪ হাজার ৬৯ জন; সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩১টি ফ্লাইটে ১২ হাজার ১১৪ জন এবং সৌদি আরবভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী ভ্রমণ করেছেন|