শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

শিবগঞ্জ উপজেলার মননোহরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। আজ ভোর ৪টার দিকে মনাকষা ইউনিয়নের রমানাথপুর গ্রামে সীমান্তের প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ১টি বস্তায় ভরা ২৭ বোতল মদ উদ্ধার করে বিজিবি। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিুজর রহমান জানান, জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।