শিবগঞ্জ উপজেলাে পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৮ কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে স্মার্ট প্রকল্পের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় পরিবেশগত ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণ প্রদান করেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইউসুফ আলী এবং দেবীনগর দিয়াড় কলেজ-এর প্রভাষক আব্দুস সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াসের স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মনজিলা আক্তার সুমি, ইউনিট-৮ ব্যবস্থাপক নাইমুল হক এবং সহকারী টেকনিক্যাল অফিসার স্বপন কুমার সরকার।
উল্লেখ্য, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি স্মার্ট প্রকল্পের কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, নাচোল উপজেলা, গোমস্তাপুর উপজেলা এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ও পবা উপজেলা-এ বাস্তবায়ন করছে।