শিবগঞ্জে লাইসেন্স বিহীন ২ টি মটরসাইকেলকে ৯০০ টাকা জরিমানা

শিবগঞ্জে লাইসেন্স বিহীন, রেজিস্ট্রেশন বিহীন এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিনার – ভূমি মোঃ তৌফিক আজিজ। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ ধারা ভঙ্গের দায়ে ৬৬ ধারায় ২ জনকে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে একই আইনের ১৬ ধারা ভঙ্গের দায়ে ৭২ ধারায় একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
