শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। আজ সকাল সোয়া ১১টার দিকে নিজ বাসভবনে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে,৪ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় চৌকা গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,জব্দুল হক, উপজেলা মুক্তিযোদ্ধ্ াসংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।