শিবগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার ব্যক্তি মনাকষা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বনকুল গ্রামের আবু বক্করের ছেলে বাবু ইসলাম। আজ সকালে র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত সোয়া ১০টার দিকে আদিনা ফজলুল হক সরকারি কলেজ গেইটের সামনের সড়কে অভিযান চালিয়ে বাবুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে বাবুর দেহ তল্লাশী করে ৭৭০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব।