শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে| উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা কামাল উদ্দিন, মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররমসহ অন্যরা| এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা| এছাড়াও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সভায় অংশগ্রহণ করেন| সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| এ বিষয়ে সতর্ক থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়| এছাড়া বিভিন্ন ইউনিয়নে মাদক প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নিষি&ক্রয়তা নিয়েও সমালোচনা করা হয়| মহাসড়কে টহল ও নজরদারি বাড়িয়ে এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়| উপজেলায় যেনো বাল্যবিয়ে যেনো না হয়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়| সভা থেকে জন¯^ার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিসহ সকলের সমšি^ত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়| পাশাপাশি আসন্ন সময়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমš^য় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়| সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়|