শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই; ক্ষতি প্রায় ২ লাখ টাকা

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ১টি রান্নাঘর, ১ টি গোয়ালঘর ও ১ টি শোবার ঘর পুড়ে ছাই হয়ে গেছে| গতকাল আনুমানিক রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের শাহাবুদ্দিন সাধুর বাড়িতে এ ঘটনাটি ঘটে| স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে| মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে ঘরগুলো পুড়ে যায়| খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়| তবে ততক্ষণে উল্লেখিত ৩ টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়| এদিকে, শিবগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শামীম হোসেন জানান, এ ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে| উদ্ধার করা হয়েছে আড়াই লাখ টাকার মালামাল|