শিক্ষা অধিদপ্তরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন| আজ ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষামন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন| মন্ত্রণালয় জানায়, আজ ভোর আনুমানিক ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে| পরিদর্শনকালে মন্ত্রী বলেন, আগুন লাগার পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে| এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি| পাশাপাশি দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন|