রাজশাহীতে র্যাবের অভিযানে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার
রাজশাহীর চন্দ্রীমা থানা এলাকা হতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৫। র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১২টার দিকে ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার করা হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পেট্রোলবোমা ও ককটেল চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারে র্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।