মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন জান্তাপ্রধান হ্লাইং

নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পাঁচ বছর পর মিয়ানমারের জান্তাপ্রধান মিন হং হ্লাইং পার্লামেন্টের ভে টে জিতে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন, যার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত এই দেশে তার রাজনৈতিক ক্ষমতা আনুষ্ঠানিকভাবে আরো পোক্ত হলো। আলজাজিরা লিখেছে, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং আজ দেশটির সামরিকপন্থি পার্লামেন্টে সংসদ সদস্যদের ৫৮৪টি ভোটের মধ্যে ৪২৯টি পেয়ে জয়ী হয়েছেন। এই ফলাফল ঘোষণা করেছেন পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের যৌথ স্পিকার অং লিন দ্বে। ৬৯ বছর বয়সি মিন অং হ্লাইং ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটান এবং তাকে আটক করেন। এর ফলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরে সামরিক নেতৃত্বের বিরুদ্ধে দেশজুড়ে সশস্ত্র প্রতিরোধে রূপ নেয়।