মহারাজপুরে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল নিহত ১

সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় শিবগঞ্জগামী একটি যাত্রীবাহী নৈশকোচের সাথে বিপরীতে সদরের দিকে আসা একটি  একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদরের বারঘরিয়া ইউনিয়নের জমাদারপাড়া গ্রামের তরিকুলের ছেলে। ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে অবস্থান নিয়ে বাসটি ভাংচুর করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন সড়কে নির্মাণ শ্রমিক ওই যুবকের মোটরসাইকেলের সাথে  বাসের সংঘর্ষ ঘটলে মোটরসাইকেলটি বাসের চাকার নীচে চলে যায়। চালক তানভীরকে উদ্ধ্রা জেলা হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ঘটনার পর বাস জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ প্রকিয়াধীণ বলেও জানান ওসি।