ভারতকে শুল্ক ১৮ শতাংশ- বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ঘোষণা করেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বন্ধুত্ব ও শ্রদ্ধার ফলে তার অনুরোধে ভারত ও অ্যামেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়েছি, যে চুক্তি অবিলম্বে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র ভারতের উপর শুল্কের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের উপরই সবচেয়ে কম শুল্ক ধার্য করলেন ট্রাম্প। পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ডের উপর উপর ১৯ শতাংশ, বাংলাদেশ ও ভিয়েতনামের পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। চীনের পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক রয়েছে। তবে জাপান, ইইউ, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের উপর ১৫ শতাংশ ও যুক্তরাজ্যের উপর ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প।