বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

গত কয়েক সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে প্রথম দিকে থাকছে ঢাকা। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় আজ সকাল ৮টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ঢাকার স্কোর ২৯৮। দূষণের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২১১। তৃতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৮৬। এছাড়া ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার এবং ১৮০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমন্ডু।