বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে অনিশ্চিত বিশ্বকাপ যাত্রায় নেইমার

ইনজুরি ও ফিটনেস সমস্যায় দীর্ঘ দিন দলের বাইরে ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। বির্তক যেনো পিছু ছাড়ে না এই ব্রাজিলিয়ানের। আসছে বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে দলে জায়গা নিতে দেখাতে হবে শতভাগ ফিট। কারণ ব্রাজিলিয়ান বস কার্লো আনচেলত্তির আগেই হুমকি দিয়ে রেখেছেন শতভাগ ফিট না হলে বিশ্বকাপ দলে জায়গা হারাবেন। এরই মাঝে আবার জন্ম দিয়েছে নতুন বির্তকের। স্কোয়াড ঘোষণার ১৪ ম্যাচ বাকি আছে। সেই হিসেবে ব্রাজিলের ঘরোয়া লিগে নিজেকে প্রমাণের সুযোগ ছিল সান্তোসের হয়ে মাঠে নেমে ভালো পারফর্ম করে। সেই মিশনে এক ম্যাচ খেলতে না খেলতেই কার্ডজনিত নিষেধাজ্ঞায় পড়লেন এই ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের পরের ম্যাচ মিস করতে হবে জেনে রেফারির ওপর মেজাজ হারিয়েছেন তিনি। বেফাঁস মন্তব্যের জেরে আরও বড় নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা তৈরি হয়েছে। কারণ মন্তব্যটি ছিল নারী-সম্পৃক্ত বিষয়। এই একই কারণে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পান রেডবুল ব্রাগান্তিনোর ডিফেন্ডার গুস্তাভো মারকুইস। এমন বড় শাস্তি নেইমারও পেতে পারেন বলে উল্লেখ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো। এক প্রতিবেদনে বলা হয়, আনচেলত্তি আগামী ১৮ মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলের কোড অব স্পোর্টস জাস্টিস অনুসারে ১০ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন সান্তোস তারকা। ২৪৩-জি অনুচ্ছেদে অপরাধের বর্ণনায় বলা হয়েছে, কুসংস্কারের ভিত্তিতে জাতিগত উৎস, বর্ণ, লিঙ্গ, গাত্রবর্ণ, বয়স, বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তির অবস্থা সম্পর্কিত বৈষম্যমূলক, অবজ্ঞাপূর্ণ বা জঘন্য মন্তব্য কিংবা আচরণ করা। এতে নিষেধাজ্ঞায় পড়লে ভেস্তে যাবে নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্ন। কারণ জাতীয় দলে ডাক পেতে তাকে সান্তোসের আসন্ন ম্যাচগুলো কেবল খেললেই হবে না, পুরোপুরি ফিট থাকার প্রমাণও দেখাতে হবে।