পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ‘বাঘিনীরা’

ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে যেন চলল ফাহিমা খাতুনের ‘ওয়ান ম্যান শো’। তার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ ‘এ’ দল। উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের পুঁজি পায় বাংলাদেশ। ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।