নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

‘সি’ গ্রুপের ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতেছে ইংল্যান্ড। দলটির অধিনায়ক হ্যারি ব্রুক সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাটিং করার। ফলে আগে ফিল্ডিং করবে নেপাল। রোববার (৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে। গত বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরে বিদায় নিয়েছিল। অন্যদিকে নেপাল বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই।ইংল্যান্ড একাদশ : ফিলিপ সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রশিদ, লুক উড। নেপাল একাদশ : কুশল ভুর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাওদেল (অধিনায়ক), দিপেন্দ্র সিং আইরি, আরিফ শেখ, লোকেশ বাম, গুলশন ঝা, করণ কেসি, নন্দন যাদব, সন্দিপ লামিচানে, শের মাল্লা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের পঞ্চম ম্যাচ চলছে। নেপালের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ব্রিটিশরা।

৪.৩ ওভার তথা মাত্র ১৫ বলে ৪৩ রানের ব্যাটিং তাণ্ডব চালান জশ বাটলার। তিনি মাত্র ১৭ বলে ৫টি চারের সাহায্যে ২৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার ফিল সল্ট। তিনি ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ে ৫৭ রানে ইংল্যান্ড হারায় ২ উইকেট। তৃতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৫৫ রান করে ফেরেন জ্যাকব বেথেল। তিনি আউট হন দলীয় ১২৮ রানে। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ফেরেন স্যাম করান। তিনি ৮ বলে ২ রান করে ফেরেন। অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের ফিফটি আর ইনিংসের শেষ দিকে উইল জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৭ উইটে েহারিয়ে ১৮৪ রান করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন জ্যাকব বেথেল। ৩২ বলে ৪টি চার আর তিন ছক্কায় ৫৩ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ১৮ বলে এক চার আর ৪টি ছক্কার সাহায্যে ৩৮ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস।