নির্বাচনে নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর বিশেষ মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা অংশ নেন। মহড়াকালে সন্দেহভাজন তল্লাশি, চেকপোস্ট স্থাপন, তাৎক্ষণিক অভিযান এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন করা হয়।