নাচোলে এমপি ড. মু. মিজানুর রহমান-কে গণসংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নির্বাচনের পর এলাকায় এসে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে নেজামপুর বাজারে স্থানীয় ব্যবসায়ী সমিতি, আলিম মাদ্রাসা, গ্রিনভ্যালি অ্যাকাডেমি এবং বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে এমপিকে বরণ করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এরপর তিনি বরেন্দা গ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গ্রামবাসীর সঙ্গে আলোচনায় সূতিহার দিঘি সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে কথা বলেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পরে হাটবাকইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি। এছাড়া মুরগীডাঙ্গা, বকুলতলা বাজার, গোসাইপুর ও দোগাছী গ্রামেও তাকে সংবর্ধনা দেওয়া হয়।