নাচোলে ১৬ দরিদ্র নারীকে দেয়া হলো সেলাইমেশিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় দরিদ্রদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে মেশিনগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ থেকে ১৬ জন নারীকে এই সেলাইমেশিন দেয়া হয়। উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য শাজাহান আলী, সহকারী প্রকৌশলী ফাহাদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।