নবাবগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজটির নূর মোহাম্মদ খান মিলনায়তনে এই ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও নির্বাচনী পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহা. আব্দুল বারেক, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মো. নিয়ামত আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
পরীক্ষার ফলাফলের সারমর্ম উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সাদরুজ্জামান আমির আল মাহফুজ। সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ।
পরীক্ষায় বিভিন্ন শাখায় সেরা পাঁচ ফলাফলকারীকে পুরস্কৃত করা হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এই পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফরম পূরণে বিধিনিষেধের ব্যাপারে তার অবস্থানের কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের আগামী সময়টুকু সর্বোচ্চ পরিমাণ কাজে লাগিয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় তাদের ফলাফল যাতে আশাব্যঞ্জক হয়, তার জন্য শিক্ষার্থীদের শুভকামনা জানান।