দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টা হামে আরও ৩ জনের মৃত্যু হয়েছে| সেই সঙ্গে আরও ২ জন এ রোগে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে| আজ ¯^াস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়| প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১২৭ জন|