ডায়রিয়া : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আক্রান্ত আরো ৪৫ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন রোগী। এর আগের দিন ভর্তি হয়েছিলেন ৩৮ রোগী। শনিবার জেলা হাসপাতালের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জেলা হাসপাতালের প্রতিবেদনে আরো জানানো হয়েছে, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৩৮ জন এবং নতুন করে ৪৫ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫১ জন রোগী।