টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় পাকিস্তান

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ অংশ নিতে গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে খেলতেই সাবেক চ্যাম্পিয়নদের আগমন। ১৫ সদস্যের পাকিস্তান দলটির নেতৃত্ব দিচ্ছেন সালমান আলী আগা। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর বিশ্রাম নেবে দল। আগামীকাল কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এই ভেন্যুতেই গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।