জেলার হাসপাতালগুলোতে নতুন করে ৪০ সন্দেহজনক হাম রোগি, হাসপাতালে এখন রেকর্ড ১০৪ রোগি

চাঁপাইনবাবগঞ্জ হাম সন্দেহে নতুন করে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে| জেলা হাসপাতালের তত্ববধায়ক ডা. মশিউর রহমান বলেন, আজ জেলা হাসপাতালে নতুন করে ৩৯ রোগি ভর্তি হয়েছে| বর্তমানে হাসপাতালে রেকর্ড ১০৩ জন সন্দেজনক হাম রোগি| যার বেশিরভাগই শিশু| হাম সন্দেহে প্রচুর রোগি এখনও আসছে| ২২ শয্যার শিশু ওয়ার্ড, ডায়ারিয়া,পুরুষ ও মহিলা ওয়ার্ডের পর হাসপাতালের চালু না হওয়া ডায়ালাইসিস ইউনিটকে আইসোলেশন ইউনিট করেও পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে| প্রচুর রোগি আসছে| এ অবস্থায় ব্যবস্থা করে আরও একটি আইসোলেশন ইউনিট ১/২ দিনের মধ্যেই চালু করা হবে| অপরদিকে সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, জেলার গোমস্তাপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে আরও ১ জন রোগি ভর্তি হয়েছে| এ নিয়ে পূর্বের ভর্তিসহ জেলার সরকারি হাসপাতালগুলোতে এখন ১০৪ রোগি চিকিৎসাধীন| জেলার হাম পরিস্থিতি এখনও ভয়াবহ| সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল সূত্র জানায়, জেলায় হাম সন্দেহে গত জানুয়ারী থেকে এ পর্যন্ত ৭৩০ রোগি হাসপাতালে ভর্তি হয়েছে| যার মধ্যে ৭০২ জন শুধুমাত্র জেলা হাসপাতালে ভর্তি হয়েছে| শুধু জেলা হাসপাতালে এখন রেকর্ড ১০২ রোগি ভর্তি রয়েছে| জেলায় সন্দেহজনক হামে আক্রাস্ত ৬ শিশু এখন পর্যন্ত মারা গেছে| মার্চে সকল শিশুর মৃত্যু হয়| এদিকে জেলা সদর,শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় গত ৫ এপ্রিল থেকে চলছে হামের বিশেষ এমআর টিকাদান কর্মসূচী| বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত ওই ৩ উপজেলার টার্গেট ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ জন শিশুর মধ্যে ১ লক্ষ ২১ হাজার ৩১১ জনকে টিকা দেয়া হয়েছে যা প্রায় ৭৩ শতাংশ| আগামী ২০ এপ্রিল থেকে জেলার বাকী দুই উপজেলা নাচোল ও গোমস্তাপুরে টিকাদান শুরু হবে| এদিকে এ পর্যন্ত জেলা থেকে পাঠানো ১৭৩ জনের নমুণা পরীক্ষা করে ৪৩ জন পজিটিভ পাওয়া গেছে|