জেলায় নতুন করে ২৩ সন্দেহজনক হাম রোগি, হাসপাতালে ভর্তি ৬৬

হাম কবলিত চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাট এই ৩ উপজেলায় গত ৫ এপ্রিল থেকে চলছে হামের বিশেষ এমআর টিকাদান কর্মসূচী| গতকাল পর্যন্ত ওই ৩ উপজেলার টার্গেট ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ শিশুর মধ্যে ১ লক্ষ ৩৮ হাজার ৭৬ জনকে টিকা দেয়া হয়েছে| আগামী রবিবার থেকে দ্বিতীয় পর্যায়ে জেলার বাকী দুই উপজেলা নাচোল ও গোমস্তাপুরে টিকাদান শুরু হবে| এদিকে, আজ হাম সন্দেহে নতুন করে ২৩ জন জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে| জেলা হাসপাতাল সূত্র জানায়, আজ নতুন করে ২১ রোগি ভর্তি হয়েছে| এখন হাসপাতালে ৬৪ জন সন্দেজনক অতি ছোঁয়াচে হাম রোগি চিকিৎসাধীণ| সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে আরও ২ জন রোগি ভর্তি হয়েছে| এদিকে এ পর্যন্ত জেলা থেকে পাঠানো ১৭৪ জনের নমুণা পরীক্ষা করে ৪৩ জনকে পজিটিভ পাওয়া গেছে|