জেলায় আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস উদযাপিত

আর নয় শব্দদূষণ চাই সুস্থ জীবন – প্রতিপাদ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারীত্ব প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র্যালী বের হযে শহর ঘুরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়| জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গি| সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা এ এমএম সাহাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আ¤ি^য়া, প্রয়াসের কণিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাক আনারুল ইসলাম আনার, সভাপিত সাইদুর রহমান সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ| অনুষ্ঠানে শব্দ দূষণ, এর কারণ, ক্ষতিকর দিক, প্রতিরোধে করণীয়গুলো নিয়ে ¯^াগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ|