চাঁপাইনবাবঞ্জে র‌্যাবের অভিযনে ৬.২৭ কেজি গানপাওডার ও বোমা তৈরির বিপুল পরিমান উপকরণ জব্দ

 

শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে ৬.২৭ কেজি গানপাওডার এবং বোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ হয়েছে। বোমার উপকরণের মধ্যে রয়েছে ১.৭ কেজি ছোট পাথর, ১.৪ কেজি কাঁচের গুঁড়া, ৩৮৫ গ্রাম লোহার পেরেক, ৩১ টি জর্দার কৌটা, ২৯টি গ্যাস লাইটার, ১২টি লাল রং এর স্বচটেপ। তবে এ অভিযানে কেউ আটক হয় নি। র‌্যাব জানায়, গতকাল রাত ১০টার দিকে পারঘোড়াপাখিয়া গ্রামের একটি সরিষা ক্ষেতের ভেতর পরিত্যক্ত একটি প্লাষ্টিকের বস্তার উপর ৩টি আলাদা পলিথিনের প্যাকেটে মোড়ানো ছয় কেজি দুইশ সত্তর গ্রাম গানপাওডার সদৃশ গুঁড়া পদার্থ এবং একটি সাদা পলিথিন ব্যাগের ভেতর বোমা তৈরির সরঞ্জামগুলো পাওয়া যায়। আজ সকালে র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনায় দূষ্কৃতিকারিরা ওইসব বিস্ফোরক দ্রব্য মজুদ রেখেছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।