চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই নির্বাচনে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্য প্রার্থীদের শোচনীয় পরাজয়। গতকাল অনুষ্ঠিত নির্বাচনের পর আজ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান দুই প্রতিদ্বন্দ্বি বাদে নির্বাচনি মাঠে থাকা অন্য সব প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনি বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে তার জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের অন্তত ৮ ভাগের ১ ভাগ পেতে হয়। তবে, চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনই এই ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন।