চাঁপাইনবাবগঞ্জে শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ১২ জন

চাঁপাইনবাবগঞ্জে তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন রোগী। এই ১২ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৭ জন নারী রোগী রয়েছেন। এর আগের দিন ভর্তি হয়েছিলেন ৪ জন রোগী। সোমবার জেলা হাসপাতালের তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে ঠাণ্ডা থেকে রক্ষা পেতে সাবধানতা অবলম্বনের জন্য জেলাবাসীকে পরামর্শ দেয়া হয়েছে।