চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় সড়কে বিচরণকারী একটি ছাগলের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি এক তরুনের মৃত্যু হয়েছে। মৃত তরুণ ছিলেন সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম মোড় ভাটোপাড়া গ্রামের এলাকার মো. সেলিমের ছেলে এবং বালিয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ফয়সাল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির অদূরে সড়কে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় একটি ছাগলের সাথে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে গুরতর আহত হন ফয়সাল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।