চাঁপাইনবাবগঞ্জে ভূমি অফিসে সেবা সহজ করতে অভিযোগ সাইনবোর্ড উদ্বোধন

সেবা প্রাপ্তিতে হয়রানি ও অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস| এখন থেকে ভূমি সংক্রান্ত যেকোনো অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রমাণক ও ছবি স্ক্যান করে সরাসরি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^)-এর হোয়াটসঅ্যাপ ন¤^রে পাঠানো যাবে| আজ সকালে সদর ভূমি অফিস প্রাঙ্গণে অভিযোগ ন¤^রসহ সাইনবোর্ডের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ| উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ উদ্যোগের ফলে সাধারণ মানুষ আর কোনো ধরনের হয়রানির শিকার হবে না| কাজের বিনিময়ে কোনো ভূমি কর্মকর্তা টাকা নিতে পারবে না বলেও তিনি কঠোরভাবে সতর্ক করেন| পাশাপাশি, প্রয়োজনে অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানান তিনি| সদর ভূমি অফিসে ইতোমধ্যে অভিযোগ করার নির্দিষ্ট ন¤^রসহ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, যাতে সহজেই মানুষ তাদের অভিযোগ জানাতে পারেন| অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) এর নাজির মোঃ আতিকুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন (কানুনগো, নাচোল), সদর ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ শুকুরুদ্দীন, তহসিলদার মোঃ রমজান আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা| জানা গেছে, এই উদ্যোগ শুধু চাঁপাইনবাবগঞ্জেই নয়, একযোগে আরও ৮টি জেলার সদর ভূমি অফিসে চালু করা হয়েছে| এ ধরনের উদ্যোগকে ¯^াগত জানিয়েছেন সাধারণ মানুষ| তাদের মতে, এতে ভূমি সেবায় ¯^চ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং হয়রানি কমবে|