চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ শহরে বিদূৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছেন। তিনি শহরের শেয়ালা গাবতলা মহল্লার মোজাম্মেল হকের ছেলে মমিন হক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সোয়া ২টার দিকে শহরের লাখেরাজপাড়া মহল্লায় একটি চারতলা নির্মাণাধীন ভবনের ৪ তলার টপের উপরে নির্মিত বাঁশের মাচা থেকে কাজ করে নীচে নামার সময় অসাবধাণতাবশত: পাশ দিয়ে যাওয়া সঞ্চালন লাইনের স্পর্শে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে নীচে মাটিতে পড়ে যান। আহতাবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।