চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র চোরাচালান ও মাদকবিরোধি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সীমান্তবর্তী জমিনপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাকিবুল হাসান। বিজিবি জানায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে তেলকুপি বিওপির একটি টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৯/৫ এস হতে মাত্র ৫০ গজ বাংলাদেশের ভেতরে জমিনপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ১০০ বোতল এস্কাফ ডিএক্স সিরাপসহ হাতেনাতে আটক হন সাকিব। অভিযানকালে তার অপর ৩ সহযোগী পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।